সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ১৩৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক:

ঘূর্ণিঝড় মিগযাউমের প্রভাবে বৃষ্টির পর সিলেটসহ সারাদেশে শীতের ঠাণ্ডা বাতাস বইছে। আগামী এক-দুইদিনের মধ্যে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এসময় অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছেন মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ, যা প্রভাব ফেলবে দেশের বিস্তীর্ণ এলাকায়।আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক সোমবার গণমাধ্যমে জানান, মঙ্গলবার থেকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল যেমন- গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুরের তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে। অনেক জায়গায় তাপমাত্রা নেমে আসবে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আবহাওয়াবিদরা বলছেন, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর তিন থেকে চারদিন বিরতি দিয়ে আরও একটি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

কখন শৈত্যপ্রবাহ ধরা হয়

বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে শীতের অনুভূতির তীব্রতা বাড়তে থাকে।আবহাওয়া অধিদপ্তরের ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসের শেষ দিকে দেশের কোথাও কোথাও একটি বা ‍দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

শীত তীব্রতর হওয়ার কারণ কি? 

একটি উচ্চচাপ বলয়ের অবস্থান পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ এলাকাজুড়ে বিদ্যমান। হিমালয়ের পাদদেশ থেকে শীতল বাতাস দেশের অভ্যন্তরে উত্তর-পশ্চিম দিক থেকে প্রবেশ করতে শুরু করেছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমে যাচ্ছে, দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার শুরু হয়েছে- এসব কারণেই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বলে আবহাওয়াবিদরা ধারণা করছেন।  আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।সোমবার থেকে রাতের তাপত্রা কমতে শুরু করেছ। সারা দেশের রাতের তাপমাত্রা ১১ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আর দিনের তাপমাত্রা থাকছে ২১ থেকে ২৬ ডিগ্রির মধ্যে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীর বদলগাছীতে, ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পরে, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। সারাদেশের রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু 

আপডেট সময় : ০৫:৪৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩