সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

যে কৌশলে জব্দ হয় ওসমানী বিমানবন্দরে ৩০ কেজি স্বর্ণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ ২০৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন:

শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ দুবাই থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।বিমানটি ঢাকায় যাওয়ার কথা ছিল।হঠাৎ বিমানবন্দর জুড়ে শুরু হয় কাস্টমসের তোড়জোড়।তাদের কাছে সংবাদ আসে;এই ফ্লাইটে এসেছে বিপুল পরিমানের স্বর্ণ।চালানো হয় অভিযান।তল্লাশি করে মিলে ৩০ কেজি স্বর্ণ।যার বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা!

বিষয়টি নিশ্চিত করেন ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজেদুল করিম।জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই,কাস্টমস ও শুল্ক গোয়েন্দার সমন্বিত অভিযানে এই চালান আটক করা হয়।সাজেদুল করিম জানান,উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে ২৮০ পিস সোনার বার রয়েছে।যার ওজন ৩২ কেজি ৭৬০ গ্রাম।এছাড়া ৬টি পেস্ট করা স্বর্ণের ডিম উদ্ধার করা হয়েছে।যার ওজন ১ কেজি ৫৯১ গ্রাম।উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা।বিমানের ৩২জে এবং ২১ এবিসি সিটের নিচ ও ওয়াশরুম থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

এদিকে এ ঘটনায়  জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।তারা হলেন- মৌলভীবাজারের জুড়ি উপজেলার পশ্চিম বড়ধামাই এলাকার মঈন উদ্দীনের ছেলে মোহাম্মদ হাবিবুর,সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকার ইরন মিয়ার ছেলে  মো.সানু মিয়া,হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দৌলতপুর এলাকার মো. আসকর মিয়ার ছেলে আখতারুজ্জামান ও একই উপজেলার চান্দপুর এলাকার মনোয়র মিয়ার ছেলে মিসফাহ মিয়া।আটককৃতদের বিরুদ্ধে  মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান এ কাস্টমস কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যে কৌশলে জব্দ হয় ওসমানী বিমানবন্দরে ৩০ কেজি স্বর্ণ

আপডেট সময় : ১১:৫০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩