সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

৮৩ নতুন নির্বাচন কর্মকর্তা নিয়োগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ১৩০ বার পড়া হয়েছে

ভিউনিউজ ৭১ প্রতিবেদন : অনলাইন সংস্করণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন করে ৮৩ জনকে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়েছে। ইসি জানায়, ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার পদে ৮৩ জনকে নবম গ্রেডে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের আদেশক্রমে তাকে (নিয়োগপ্রাপ্তরা) লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা অন্য কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে সরকার/কর্তৃপক্ষ নির্ধারিত বিষয়ের ওপর বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রয়োজন বোধে সরকার/কর্তৃপক্ষ এই প্রশিক্ষণের সময়কাল বাড়াতে বা কমাতে পারবে; অথবা প্রয়োজন বোধে সরকার/কর্তৃপক্ষ বুনিয়াদি প্রশিক্ষণের পূর্বে বা পরে তাকে অন্য যেকোনো প্রশিক্ষণের জন্য মনোনীত করতে পারবে।

এতে আরও বলা হয়, বুনিয়াদি প্রশিক্ষণ ছাড়াও কর্তৃপক্ষের অভিপ্রায় অনুযায়ী তাকে পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এ ছাড়া ‘উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা’ পদে যোগদানের তারিখ থেকে ২ বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। শিক্ষানবিশকালে যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হন, তবে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৮৩ নতুন নির্বাচন কর্মকর্তা নিয়োগ

আপডেট সময় : ০৩:৩০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩