সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

শ্রীমঙ্গলে হোটেল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ২১২ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :অনলাইন সংস্করণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হোটেল থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টায় শহরের নতুন বাজার এলাকায় মুন হোটেল থেকে এ লাশ উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়,গত ২৮ নভেম্বর তিন ব্যক্তি ওই হোটেলের একটি কক্ষ ভাড়া নেয়।পরদিন দুজন চেক আউট করে চলে যায়।পরে হোটেল বয় ওই কক্ষ তল্লাশি না করে ওই কক্ষের দরজা তালা মেরে দেন।সোমবার ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে কক্ষের তালা খুলে খাটের নিচে একজন পুরুষের অর্ধগলিত লাশ দেখতে পান হোটেলের ম্যানেজার।পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘঠনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করেন। 

এ সময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল মৌলভীবাজার থেকে এসে লাশের পরিচয় সনাক্তের জন্য হাতের আঙুলের চাপ নিলে লাশ পচনের কারণে আঙুলের চাপ ম্যাচ করেনি বলে জানা যায়।এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার তদন্তের স্বার্থে মৃত ব্যক্তির সঙ্গে থাকা দুজনের পরিচয় জানাতে অস্বীকার করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।এ সময় তিনি আরও বলেন, লাশ পচনের কারণে শরীরে কোনো আঘাতের চিহ্ন বুঝা যায় নাই,তবে ময়নাতদন্ত রিপোর্ট আসার পর জানা যাবে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু।উল্লেখ্য,গত ২১ অক্টোবর ওই হোটেল থেকে একজন ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্রীমঙ্গলে হোটেল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:২৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩