সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা সিলেট রাষ্ট্রপতির আগমনে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুমারপাড়ায় পুলিশের উপর হামলা,ছাত্রদলের চার নেতা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ১৭৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিদেন:

সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় নাশকতার সময় মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী আহসানসহ চার নেতাকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬টি ককটেল সদৃশ বস্তু ও বেশ কিছু বাঁশের লাঠি উদ্ধার করা হয়।

অবরোধ সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরীসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমারপাড়াস্থ কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা হরতালের সমর্থনে দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে মশাল মিছিল বের করে। এসময় তারা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলাচলরত গাড়িতে বাধা দেয়।খবর পেয়ে, কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণ ঘটায়।

এসময় তাদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী, এসআই মো. জুনেদ আহমদ ও কনস্টেবল মো. মহিবুর রহমান আহত হন। এছাড়া পুলিশের ব্যবহৃত সরকারী গাড়ীও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১ রাউন্ড গুলি করে। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এসময় পুলিশ ধাওয়া দিয়ে সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী আহসান (৩০), দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ (২৮),ছাত্রদল নেতা ওয়াহিদ আহমদ (১৯) ও রেদোয়ান আহমদ রাব্বি (২৪) কে আটক করে।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আলী মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমারপাড়ায় পুলিশের উপর হামলা,ছাত্রদলের চার নেতা আটক

আপডেট সময় : ০৭:১৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩