ঢাকা ০১:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ বানিয়াচঙ্গে ভবনের উপর থেকে ইট পড়ে ভ্যান চালকের মৃত্যু হবিগঞ্জ বাহুবলে ফুলতলী ছাহেব কিবলা (রহ.)-এর স্মরণে ক্বিরাত ও তাজবিদ প্রতিযোগিতা সিলেট মদিনা মার্কেটে বিএসটিআই-এর অভিযান,পরিমাপ যন্ত্রের ভেরিফিকেশন সিলেটে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান , ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬ সিলেটে ৭৬ বোতল মদসহ গ্রেফতার ২ ঈদ যাত্রা নির্বিঘ্নে অংশজনের সাথে সিলেট হাইওয়ে পুলিশ সুপারের মতবিনিময় ও ইফতার  সিলেটে নবাগত পুলিশ সুপার  ড. চৌধুরী মোঃ যাবের সাদেক যোগদান পুলিশের রেশন সেন্টারে দু*র্নীতি, মামলা সিলেট সীমান্তে বিজিবির অভিযান- ২ কোটি ৪৫ লাখ টাকার মালামাল আটক সিলেট গোয়াইনঘাটে বিপুল পরিমাণ পণ্যসহ আটক-৮

সিলেট-ঢাকা মহাসড়কে সিএনজিকে পিষে গেল ট্রাক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ১১৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

সিলেট-ঢাকা মহাসড়কের শায়েস্তাগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে জাহাঙ্গীর মিয়া (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।এতে গুরুতর আহত হয়েছেন সিএনজির আরো দুই যাত্রী।বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।এ সময় মহাসড়কে ঘন্টাখানেক যান চলাচল বন্ধ ছিল।

নিহত সিএনজি চালক জাহাঙ্গীর মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাক্ষণডোরা ইউনিয়নের বিশাউড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে।দুর্ঘটনায় আহতরা হল জেলার মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের মলাই মিয়ার ছেলে মজনু মিয়া (৪০) ও একই এলাকার ফারুক মিয়ার ছেলে সাইদুল মিয়া (৩৫)।

স্থানীয়রা জানান, সিলেট থেকে আসা একটি ট্রাক শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই নামক স্থানে সিএনজিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়।এতে সিএনজি চালক ও দুই যাত্রী গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় সিএনজি চালককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় তিনি। অপর দুজন জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।শায়েস্তাগঞ্জ থানার (ওসি) মোবারক হোসেন ভুইয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,ঘাতক ট্রাক সিএনজিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।ট্রাক ও চালকে আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট-ঢাকা মহাসড়কে সিএনজিকে পিষে গেল ট্রাক

আপডেট সময় : ০৫:৫৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩