সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান

সরকার রাজপথে বিএনপিকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে:সিলেট বিএনপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ১৬৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক:

রবিবার হরতাল চলাকালে এবং হরতালের আগের রাতে জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী,দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা মো. আব্বাস,জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদসহ সিলেট জেলা ও মহানগর বিএনপির অন্তত ৮জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে শনিবার ঢাকায় মহাসমাবেশ থেকে গেফতার করা হয় সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন,কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিকদেলর সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ বাদশা,কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল নেতা আলাউদ্দিনকে।এদিকে,চলমান গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির একদফা দাবীর প্রতি একাত্মতা জানিয়ে সর্বাত্মক হরতাল পালন করায় সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী,সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন,সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

বিএনপি নেতৃবৃন্দ হরতাল পরবর্তী এক বিবৃতিতে বলেন,সরকার রাজপথে বিএনপিকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এখন মুক্তিকামী জনতার বিরুদ্ধে রাষ্ট্রিয় বাহিনীকে লেলিয়ে দিয়েছে।জনতার শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করছে।বিরোধীদলের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। জুলুম নির্যাতনের স্ট্রিমরোলার চালিয়ে জনগনের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলনকে বন্ধ করা যাবে না।গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

বিএনপির নেতৃবৃন্দ,দেশের গণতন্ত্র,বাকস্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সিলেটে সর্বত্র সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করায় সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অতীতের মতো পাশে থাকার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকার রাজপথে বিএনপিকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে:সিলেট বিএনপি

আপডেট সময় : ১২:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩