সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান প্রধানমন্ত্রীর বিবৃতি- জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না হবিগঞ্জে ৪ থানার ওসি বদলী নবীগঞ্জে র‌্যাবের অভিযান ৪৫ কেজি গাঁজাসহ আটক ২ চুনারুঘাটে বিজিবি’র অভিযান ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার সিলেটে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির নতুন কমিটির পরিচিতি সভা সিলেটে-ঢাকা-চট্টগ্রাম রুটে রেলের ডাবল লাইনের কাজ সমীক্ষা পর্যায়ে- প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ মণিপুরীদের আর্থ-সামজিক উন্নয়নে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী সিলেটের ছড়ারপার থেকে ট্রাকসহ ৪৩ বস্তা ফুসকা উদ্ধার বাণিজ্যমন্ত্রীর সাথে উপপ্রধান তথ্য অফিসারের সৌজন্য সাক্ষাৎ সিলেটে ৩১৪ ছিনতাইকারী গ্রেপ্তার

আধুনিক বাস টার্মিনালের নামকরণ পররাষ্ট্রমন্ত্রীর নামে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ১৪৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন:

সিলেটের কৃতিসন্তান,পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেনের নামে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের নামকরণ হয়েছে।বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সিলেট সিটি করপোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন আপনারা দেখেছেন, আমার মেয়াদকালে সিলেট মহানগরীতে কয়েকটি চত্বর নির্মাণ করা হয়েছে। সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনের পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে কয়েকটি স্থাপনা এবং চত্বরের নামকরণ করা হয়েছে। স্থানীয় সরকার কর্তৃক জারিকৃত সিটি কর্পোরেশনের সড়ক, ভবন ও স্থাপনা নামকরণ নীতিমালা ২০১৪-অনুযায়ী নামকরণ প্রস্তাব যাচাই-বাছাই কমিটির সুপারিশ এবং একই বিষয়ে সিটি কর্পোরেশন কর্তৃক গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী দক্ষিণ সুরমায় অবস্থিত সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল সিলেট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নামে নামকরণের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।’

ব‍ৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে দুপুর দেড়টায় দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকার একটি অভিজাত কনভেনশন হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিসিকের ২০২৩-২০২৪ অর্থবছরের ৯২৫কোটি ৪ লক্ষ  ৪৯ হাজার টাকার এ বাজেট ঘোষণা করেন মেয়র আরিফুল হক চৌধুরী।প্রণয়নকৃত বাজেটে আয় ও ব্যয় সমপরিমাণ উল্লেখ করা হয়েছে।সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিলেট সিটি কর্পোরেশন জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা জসিম উদ্দিন, গীতা পাঠ করেন সিসিকের সহকারি কর কর্মকর্তা জ্যুাতিস চক্রবর্তী, ত্রিপিটক পাঠ করেন সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ মহানাম ভিক্ষু এবং বাইবেল পাঠ করেন সিলেট প্রেসবিটারিয়ান চার্চের রেভারেন্ড ফিলিপ সমদ্দার। 

অনুষ্ঠানে সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগ, সিলেট অনলাইন প্রেসক্লাব, সিলেটে কর্মরত দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ,বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিগণ, সিলেটের বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর সংস্থার প্রতিনিধিগণ ও নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য,নান্দনিক স্থাপত্যশৈলীতে দক্ষিণ সুরমার কদমতলীতে  ৮ একর ভূমির উপর নির্মাণ করা হয়েছে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল। এটি এশিয়ার মধ্যে সবচেয়ে নান্দনিক বাস টার্মিনাল বলছেন সংশ্লিষ্টরা। আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও চলতি বছরের গত ১৫ ফেব্রুয়ারি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনালটিতে বিমানন্দরের আদলে বহির্গমন ও আগমনের আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।দক্ষিণ-পশ্চিম কোণে গোলাকার পাঁচতলা একটি টাওয়ার নির্মাণ করা হয়েছে, যেখানে টার্মিনাল পরিচালনা ও ব্যবস্থাপনা কার্যালয়, কন্ট্রোল রুম, পুলিশ কক্ষ এবং পর্যটন কার্যালয় স্থাপন করা হবে।

যাত্রী উঠানামার জন্য পৃথক টার্মিনাল ভবন সুপরিসর পার্কিং ব্যবস্থা, পরিবহন সেবাদানকারীদের জন্য যাবতীয় সুবিধা সম্বলিত পৃথক ভবন,রেস্টুরেন্ট ও ফুড কোর্ট,পর্যাপ্ত যাত্রী বিশ্রামাগার,নারী,পুরুষ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য আলাদা আলাদা শৌচাগার, ব্রেস্ট ফিডিং জোন, স্মোকিং জোন, ছোট দোকান, অসুস্থ যাত্রীদের জন্য সিক বেড,প্রার্থণা কক্ষসহ সব ধরনের আধুনিক সেবা ও নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এই স্থাপনায়।এছাড়া পরিবহন মালিক-শ্রমিকদের সভা অনুষ্ঠানের জন্য বিশাল হলরুম এবং যানবাহনের নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য ওয়ার্কশপ স্থাপন করা হয়েছে।সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজ, আলী আমজাদের ঘড়ি ও আসাম টাইপ বাংলোর স্থাপত্যশৈলী থেকে অনুপ্রাণিত হয়ে কদমতলী বাস টার্মিনাল প্রকল্পের নকশা প্রণয়ন করা হয়। এই টার্মিনালের নকশা করেন স্থপতি সুব্রত দাশ, স্থপতি রবিন দে ও স্থপতি মোহাম্মদ জসিম উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আধুনিক বাস টার্মিনালের নামকরণ পররাষ্ট্রমন্ত্রীর নামে

আপডেট সময় : ০২:৪৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩