সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১১২ সিলেটে বেড়েছে মৃত্যু, ৫ দিনে ১১ সিলেটের আধুনিক স্টেডিয়াম পরিদর্শনে সিউক চেয়ারম্যান সিলেটে জকিগঞ্জে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিযোগ ছাড়াই লাশ হস্তান্তর এসএমপি নির্মাণাধীন অফিসার মেস ও নির্মাণাধীন সদর দপ্তর, হিসাব শাখা এবং ড্রোন কার্যক্রম পরিদর্শন শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্টিত সিলেটে ২৫০ শয্যার বিশেষায়িত হাসপাতাল তিন মাসের মধ্যে চালুর লক্ষ্যে কাজ করছে সরকার-স্বাস্থ্যমন্ত্রী যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে- সিসিক প্রশাসক অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির কুড়িগ্রামে জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জোড়া খুনের ঘটনায় ৩ জনের মৃত্যু দণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ১৮৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদক:

সিলেটে ২০১৬ সালের জোড়া খুনের ঘটনায় ৩ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।একই রায়ে আরও দুজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। 

রবিবার (১৫ অক্টোবর) দুপুরে সিলেট অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক নূরে আলম ভুঁইয়া এ রায় ঘোষণা করেন।রায়ে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের নয়াগাও চারমাইল মানিক মিয়ার ছেলে ও মহানগরের সুবিদবাজার বনকলাপাড়া এলাকার বাসিন্দা শিপন আহমদ, হবিগঞ্জের নবীগঞ্জ কসবা এলাকার মৃত শমসির মিয়ার ছেলে ও মহানগরের বাগবাড়ি নরশিংটিলা এলাকার বাসিন্দা দুলাল মিয়া এবং গোয়াবাড়ি এলাকার ভোলা মিয়ার ছেলে ও মহানগরের কাজলশাহ রমিজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া উজ্জ্বল।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুজন হলেন- সিলেট মহানগরের কানিশাইল এলাকার মাসুক মিয়ার ছেলে ও কাজিরবাজার এলাকার বাসিন্দা নজরুল এবং গোলাপগঞ্জের পূর্ব ফুলসাইন্দ বারজানটিলার শফিক উদ্দিনের ছেলে শাকিল আহমেদ। আদালত সূত্রে জানা গেছে- ২০১৬ সালের ৮ জানুয়ারি সন্ধ্যায় সিলেট মহানগরের খাদিমনগর বিসিক শিল্পনগরী এলাকার বনফুলের ফ্যাক্টরি থেকে বাসায় ফেরার পথে রাজু আহমদ (১৯), এস এম তাপু মিয়া (৩৫) ও রাসেল আহমদকে (২৩) আসামিরা ছুরিকাঘাত করে ফেলে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজু ও তাপুকে মৃত ঘোষণা করেন।পরে এ ঘটনায় রাজুর বড় ভাই চাঁদপুর হাজিগঞ্জের হারুনুর রশিদের ছেলে মাসুদ পারভেজ বাদি হয়ে  সিলেট শাহপরাণ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে রবিবার রায় ঘোষণা করা হয়। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর আদালতের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট জুবায়ের বখত। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জোড়া খুনের ঘটনায় ৩ জনের মৃত্যু দণ্ড

আপডেট সময় : ০২:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩