সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট শাহপরাণ(রহঃ) থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাত ও মতবিনিময় সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় সিলেটে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণ করার প্রতিবাদে টিলাগড় পয়েন্টে সড়ক অবরোধে শিক্ষার্থীরা সিলেটে জামায়াত সমর্থিত ১৭ সরকারি কৌঁসুলির পদত্যাগ হবিগঞ্জে কৃষি ও মৎস্যখাতে ৭০ কোটি টাকার ক্ষতি সিলেটে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, আক্রান্ত ৮১ জন সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অ্যাকশন, গ্রেপ্তার ১১৬ সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটি কর্পোরেশন

মেয়র আরিফকে ‘নাগরিক সংবর্ধনা’দেবে সিসিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ১৭৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন:

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) টানা দুইবারের মেয়র আরিফুল হক চৌধুরীর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব শেষ হচ্ছে ৭ নভেম্বর।৮ নভেম্বর দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।এর আগে মেয়র আরিফুল হক চৌধুরীকে ‘নাগরিক সংবর্ধনা’র আয়োজন করেছে সিসিক।শুক্রবার দুপুরে নগরের সারদা হল প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

এই প্রথমবার সিলেট সিটি করপোরেশনের কোনো মেয়রকে বিদায়বেলায় সংবর্ধনা দেয়া হচ্ছে।এ বিষয়ে সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও সিসিকের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সান্তনু দত্ত সন্তু বলেন, ‘টানা দুই বছর মেয়র থাকাকালে আরিফুল হক সিলেটের উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন।এই অবদানের জন্য তাকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে।’তিনি বলেন, ‘সিটি করপোরেশন গঠনের পর থেকে এখন পর্যন্ত পরিষদ থেকে এমন উদ্যোগ আর নেয়া হয়নি। আমরাই প্রথম মেয়রকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর কথা ভাবছি।

গত ২১ জুলাই সিলেট সিটি করপোরেশনের পঞ্চম নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পান ৫০ হাজার ৮৬২ ভোট।দলীয় নির্দেশনা মেনে নির্বাচনে অংশগ্রহণ করেননি টানা দুইবারের মেয়র, বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেয়র আরিফকে ‘নাগরিক সংবর্ধনা’দেবে সিসিক

আপডেট সময় : ০৩:৫৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩