সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ না পাঠালে কঠোর কর্মসূচির হুশিয়ারি 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ১৬৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন: অনলাইন সংস্করণ

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ না পাঠালে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে ও তার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।বিএনপি চেয়ারপারসন গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তার অন্যান্য সমস্যার মধ্যে লিভারের সমস্যা প্রকট।৭৮ বছর বয়সি খালেদা জিয়া আর্থ্রাইটিস,ডায়াবেটিস, উচ্চ রক্তচাপেও ভুগছেন।এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার- এমন অভিযোগ আমির খসরুর। তিনি  বলেন, বর্তমান সরকার ক্ষমতা দখল প্রকল্পের অংশ হিসেবে খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে।তিনি বলেন,খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আগামী দিনগুলোতে অনেক কিছু প্রকাশ হতে পারে। 

এসময় তিনি সতর্ক করে বলেন, যারা মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে প্রত্যেককে এর দায় বহন করতে হবে। অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা না করলে দেশের মানুষ বসে থাকবে না। আগামী ১৯ তারিখ আমাদের প্রতিবাদ কর্মসূচি আছে। পরবর্তীতে প্রয়োজনে দেশনেত্রীর চিকিৎসার জন্য আরও কঠিন কর্মসূচি আসতে পারে। এ সময় দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।বিচার বিভাগের সমালোচনা করে বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা বলেন, আজকে বিচার বিভাগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। যখন বিচার বিভাগ রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়; মানুষের শেষ আশা-ভরসা…মানুষ আর চুপ করে থাকতে পারে না। অনতিবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে ওনার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ না পাঠালে কঠোর কর্মসূচির হুশিয়ারি 

আপডেট সময় : ১২:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩