সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক

কুমিল্লায় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে ডাকাতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ ১৮০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন,

কুমিল্লার বরুড়ায় মো.শাহজাহান নামে সিআইডির এক অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ওই পুলিশ কর্মকর্তার গাড়ি থেকে ৪ লাখ টাকা লুটে নেয় ডাকাতরা।বৃহস্পতিবার ভোর রাতে কুমিল্লার-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বরুড়া এলাকার হাজী এন্টারপ্রাইজের সামনে ওই ডাকাতির ঘটনা ঘটে।পুলিশ কর্মকর্তা মো. শাহজাহানের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী গ্রামে।

লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে থানার ওসি মোর্শেদুল আলম ভূঁইয়া বলেন, গাড়িতে পুলিশ কর্মকর্তা মো. শাহজাহান ও তার পরিবারের সদস্যরা ছিলেন।কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশের হাজী এন্টারপ্রাইজের সামনে আসলে গাড়ির চাকায় রড নিক্ষেপ করে ডাকাতের দল।পরে চালক গাড়ি থামাতেই চারদিক ঘিরে সব লুট করে নিয়ে যায় ডাকাতরা।

গাড়িতে পুলিশ সুপারের স্ত্রী ও সন্তানসহ ৫-৬ জন সদস্য ছিলেন।এ বিষয়ে বরুড়া থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন বলেন,ডাকাতদল তিন লাখ ৭০ হাজার নগদ টাকা ও বিদেশি ব্র্যন্ডের ঘড়ি ও আংটি নিয়ে গেছে।সব মিলিয়ে ডাকাতরা ৪ লাখ টাকার জিনিসপত্র নিয়ে গেছে।এসময় বাধা দিতে গেলে পুলিশ কর্মকর্তার শরীরেও আঘাতের চেষ্টা করে ডাকাতরা।ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে চেষ্টা চলছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লায় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে ডাকাতি

আপডেট সময় : ০৪:০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩