সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কাষ্টঘর সুইপার কলোনিতে সিসিক প্রশাসক 🚔 সিলেট মেট্রোপলিটন পুলিশ এর অভিযানে ৩২ ঘন্টায় ১৩৯ জন গ্রেফতার এবং ট্রাফিক পুলিশের অভিযানে ২১৯ টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সিলেট (এসএমপি) ডিবি পুলিশের অভিযানে ৩,৩৭,০০০ টাকার ভারতীয় Nestle Kitkat চকলেট ও ১টি সিএনজিসহ গ্রেফতার ৩ সিলেট পূর্ব শাপলাবাগে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আলোচনা সভায় সিসিক প্রশাসক চালিবন্দর শ্মশান কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী সিলেট শাহপরাণ(রহঃ) থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাত ও মতবিনিময় সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময়

ঈদের দিনের আমল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ ১৬৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক, প্রিন্ট সংস্করণ,

ঈদ আরবি শব্দ, অর্থ ফিরে আসা।এ দিনটি যেহেতু প্রতি বছর ফিরে আসে মুসলিম জীবনে;তাই তাকে ঈদ বলা হয়।এ ঈদ নিয়ে মানুষের কত আনন্দ! কত খুশি যার শেষ নেই। ইসলামি শরিয়তে ঈদ পালনের রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা।নিম্নে ঈদের দিনের করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো-

গোসল করা

ঈদের দিন গোসল করার মাধ্যমে পবিত্রতা অর্জন করা।হাদিসের মধ্যেও গোসল করার প্রমাণ পাওয়া যায়।হজরত ইবনে উমার (রা.)থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত যে,তিনি ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে গোসল করতেন (সুনানে বায়হাকি ৫৯২০)।

সুন্দর জামাকাপড় পরা

গোসল করার পর উত্তম জামাকাপড় পরিধান করা। আমাদের সাধ্যমতো উত্তম জামাকাপড় পরিধান করা উচিত (নতুন হতে হবে তেমন নয়) কারণ আল্লাহ তার প্রদত্ত নেয়ামতের প্রকাশ দেখতে চান।হজরত আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত,রাসূলুল্লাহ (সা.) বলেছেন,আল্লাহতায়ালা তার বান্দার ওপর তার প্রদত্ত নিয়ামতের প্রকাশ দেখতে পছন্দ করেন।(সহিহ আল জামে ১৮৮৭)।

ঈদের নামাজের আগে কিছু খাওয়া

ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ আদায় করার আগে আর ঈদুল আজহার দিন ঈদের নামাজের পর কিছু খাওয়া সুন্নাত।হজরত বুরাইদা (রা.)থেকে বর্ণিত,নবি করিম (সা.)ঈদুল ফিতরের দিন না খেয়ে বের হতেন না,আর ঈদুল আজহার দিনে ঈদের সালাতের আগে কিছু খেতেন না’ (তিরমিজি শরিফ : ৫৪৫)।

হেঁটে ঈগাহে যাওয়া

ঈদগাহে হেঁটে যাওয়া সুন্নাত।হজরত আলী (রা.)হতে বর্ণিত,তিনি বলেন,সুন্নত হলো ঈদগাহে হেঁটে যাওয়া। (তিরমিজি শরিফ :৫৩৩)।আরেকটি সুন্নত হচ্ছে,এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আর অন্য রাস্তা দিয়ে ফেরা। হাদিসে বর্ণনা করা হয়েছে,নবি করিম (সা.) ঈদের দিনে পথ বিপরীত করতেন।(সহিহ বুখারি : ৯৮৬)।

খুতবা শোনা

ঈদের নামাজ শেষে ঈদের খুতবা শ্রবণ করা। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।শরিয়ত মোতাবেক খুতবা শ্রবণ করা ওয়াজিব।হজরত আব্দুল্লাহ ইবনে সায়েব (রা.) থেকে বর্ণিত,তিনি বলেন,আমি নবি করিম (সা.)-এর সঙ্গে ঈদ উদযাপন করলাম।যখন তিনি ঈদের নামাজ শেষ করলেন,বললেন,আমরা এখন খুতবা দেব। যার ভালো লাগে সে যেন বসে আর যে চলে যেতে চায় সে যেতে পারে।(আবু দাউদ শরিফ : ১১৫৭)।

সাদাকাতুল ফিতর আদায় করা

ফিতরা দান করা।রমজান মাসে রোজার যে ত্রুটি হয়েছে তা পূরণার্থে অভাবগ্রস্ত আর গরিবদের যে খাদ্যসামগ্রী দান করা হয় তাই হলো সাদকায়ে ফিতর। হাদিসে বর্ণিত আছে, রাসূল (সা.)ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করার আদেশ দিলেন।(সহিহ বুখারি : ১৫০৩)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদের দিনের আমল

আপডেট সময় : ০১:২০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩