সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৭৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) কর্তৃক টাকা ও মোবাইল উদ্ধার সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস হাসান মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটে ৪৮ বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে হাম পরিস্থিতি নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৪ সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

আ.লীগের কেন্দ্রীয় নেতারা কে কোথায় ঈদ করবেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ ২৪৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন, অনলাইন সংস্করণ,

ঈদুল ফিতরে বেশির ভাগ রাজনীতিবিদ এবার ঢাকায় অবস্থান করবেন। নামাজ শেষে নির্বাচনি এলাকায় যাবেন কেউ কেউ। তবে তারা নির্বাচনকে সামনে রেখে নিজ নিজ এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। অনেকে নির্বাচনি এলাকায়ও ঈদ করবেন। যোগ দেবেন নানা সামাজিক অনুষ্ঠানে। নির্বাচনের বার্তা নিয়ে যাচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা। 

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও ঈদ করবেন ঢাকায় তার সরকারি বাসভবন গণভবনে। করোনার কারণে গত কয়েক ঈদে ঈদের দিন প্রধানমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না। তবে এবার ঈদের দিন বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সিনিয়র নেতা, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব ও সমপর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

এদিকে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যে দলটির উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু রাজধানীর ইস্কাটনের বাসায় ঈদুল ফিতর উদ্যাপন করবেন। তবে ইতোমধ্যে নিজ এলাকা ঝালকাঠিতে গিয়ে ঘুরে এসেছেন। উপদেষ্টা পরিষদের আরেক সদস্য তোফায়েল আহমেদও ঈদ করবেন রাজধানীতেই। ঈদের দিন বনানীর বাসায় কাটাবেন তিনি। তবে তিনিও ইতোমধ্যে নিজ নির্বাচনি এলাকায় গিয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে এসেছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদ করবেন ঢাকায়। তবে নোয়াখালীতে নিজের নির্বাচনি এলাকার নেতাকর্মীদের খোঁজখবর রাখছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরীও ঈদ করবেন ঢাকায়। তবে নির্বাচনি এলাকায় আসা-যাওয়া করছেন তিনি।

সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ঈদ করবেন ঢাকায়। তবে ঈদের আগে তিনি নির্বাচনি এলাকা টাঙ্গাইলে ঘুরে এসেছেন। ঈদের পরও যাবেন। সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান ও জাহাঙ্গীর কবির নানকও ঈদ করবেন ঢাকায়। সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আব্দুর রহমান ঈদ করবেন নিজ এলাকা ফরিদপুরে।

যুগ্মসাধারণ সম্পাদকদের মধ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ঈদ করবেন নিজ নির্বাচনি এলাকায় চট্টগ্রামে। আরেক যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ঈদ করবেন দেশের বাইরে। তবে ঈদের আগেই তিনি নিজ এলাকা কুষ্টিয়ায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। গ্রামের বাড়ি মাদারীপুরে ঈদ করবেন যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আ.লীগের কেন্দ্রীয় নেতারা কে কোথায় ঈদ করবেন

আপডেট সময় : ০১:৪০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩