সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বদলী কাষ্টঘর সুইপার কলোনিতে সিসিক প্রশাসক 🚔 সিলেট মেট্রোপলিটন পুলিশ এর অভিযানে ৩২ ঘন্টায় ১৩৯ জন গ্রেফতার এবং ট্রাফিক পুলিশের অভিযানে ২১৯ টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থা ও স্বাস্থ্যসেবাকে এগিয়ে নেয়া হচ্ছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ২১২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট (সিলেট):প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন,সরকার শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে। জেলায় জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি উচ্চ শিক্ষারও ব্যবস্থা করা হয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থা ও স্বাস্থ্যসেবাকে এগিয়ে নেয়া হচ্ছে।তিনি গতকাল মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলায় দিনব্যাপী পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন। মন্ত্রী বলেন,আমি এমপি নির্বাচিত হওয়ার আগে গোয়াইনঘাট উপজেলায় কোন কলেজ ছিল না।শিক্ষা ব্যবস্থার করুন দশা ছিল। বর্তমানে গোয়াইনঘাট সরকারি কলেজের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে রয়েছে কলেজ ও কলেজিয়েট স্কুল।মন্ত্রী বলেন,সরকার বিজ্ঞানকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।বিজ্ঞান বিষয়ে দক্ষতা অর্জন করে ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আরও উন্নত হতে হবে।

সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকেও আধুনিক করা হচ্ছে।গুরুত্ব দিতে হবে কারিগরি,তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ ও বিষয়ভিত্তিক দক্ষতা অর্জনে।মন্ত্রী বলেন,অপরিসীম মমত্ববোধ নিয়ে আর পরম ভালোবাসায় শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের স্বাস্থ্য খাত এখন অনেক অগ্রসর। গ্রামীণ জনপদে এ সেবা বিস্তৃত হয়েছে।আধুনিক বাংলাদেশের স্থপতি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্যসেবা আরও স্মার্ট হবে।মন্ত্রী গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় নতুন এমপিও ভুক্ত রুস্তÍমপুর কলেজ ও বিকেল ৩টায় তোয়াকুল কলেজ গভর্নিং বডি আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এছাড়াও বিকেল সাড়ে ৪ টায় নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।

বিকেলে নন্দিরগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।মন্ত্রী সন্ধ্যা ৬ টায় নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে সেলাই মেশিন বিতরণ করেন।দিনব্যাপী অনুষ্ঠানমালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ,গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল,সাংগঠনিক সম্পাদক ও রুস্তমপুর কলেজ গভর্নিং বডির সভাপতি এডভোকেট জামাল উদ্দিন,তোয়াকুল কলেজের অধ্যক্ষ লোকমান হোসেন,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রিপন, সদস্য সিরাজ উদ্দিন,নাসির উদ্দিন,উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ,যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন,আহমেদ মোস্তাকিন,গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ জামিল লায়েক,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব,যুবলীগ নেতা মিজানুর রহমান,আলাজুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থা ও স্বাস্থ্যসেবাকে এগিয়ে নেয়া হচ্ছে

আপডেট সময় : ০৯:৩৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩