সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কাষ্টঘর সুইপার কলোনিতে সিসিক প্রশাসক 🚔 সিলেট মেট্রোপলিটন পুলিশ এর অভিযানে ৩২ ঘন্টায় ১৩৯ জন গ্রেফতার এবং ট্রাফিক পুলিশের অভিযানে ২১৯ টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সিলেট (এসএমপি) ডিবি পুলিশের অভিযানে ৩,৩৭,০০০ টাকার ভারতীয় Nestle Kitkat চকলেট ও ১টি সিএনজিসহ গ্রেফতার ৩ সিলেট পূর্ব শাপলাবাগে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আলোচনা সভায় সিসিক প্রশাসক চালিবন্দর শ্মশান কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী সিলেট শাহপরাণ(রহঃ) থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাত ও মতবিনিময় সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময়

সর্বোচ্চ রেকর্ড জয়ে শুরু বাংলাদেশের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ২১৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ৩৩৮/৮,৫০ * আয়ারল্যান্ড ১৫৫/১০,৩০.৫ * ফল : বাংলাদেশ ১৮৩ রানে জয়ী

তিন ম্যাচের টি ২০ সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি টাটকা থাকতেই রেকর্ডরাঙা জয়ে আইরিশদের দুরমুশ করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ।শনিবার সিলেটে প্রথম ওয়ানডেতে আট উইকেটে ৩৩৮ রানের পাহাড় গড়ে আয়ারল্যান্ডকে ১৮৩ রানে হারিয়েছে তামিম ইকবালের দল। ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ ও রানের হিসাবে সবচেয়ে বড় জয়ের দুটি রেকর্ডই কাল নতুন করে লিখল বাংলাদেশ।বিশাল লক্ষ্য তাড়ায় ৩০.৫ ওভারে ১৫৫ রানে গুটিয়ে যায় আইরিশরা।এর আগে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩৩ রান।আর সিলেটেই ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৯ রানের জয় ছিল আগের বড় জয়ের রেকর্ড।

কাল রেকর্ডের মালা গাঁথার শুরুটা যাদের হাত ধরে, সেই দুজন পুড়েছেন একটুর জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপে। ৮১ রানে তিন উইকেট হারানো বাংলাদেশকে রান পাহাড়ের চূড়ায় তুলতে সবচেয়ে বড় ভূমিকা রাখে চতুর্থ উইকেটে সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়ের ১২৫ বলে ১৩৫ রানের অনবদ্য জুটি।৮৯ বলে নয় চারে ৯৩ রানে আউট হন সাকিব।এরপর নড়বড়ে নব্বইয়ের শিকারে হৃদয় ভাঙে অভিষিক্ত তৌহিদ হৃদয়ের। আট চার ও দুই ছক্কায় ৮৫ বলে ৯২ রান করেন এই তরুণ ব্যাটার। সেঞ্চুরি না পেলেও ওয়ানডে অভিষেকে এটাই বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ইনিংস। সাকিবও গড়েছেন একটি কীর্তি। ওয়ানডে ইতিহাসের মাত্র তৃতীয় অলরাউন্ডার হিসাবে ৭০০০ রান ও ৩০০ উইকেটের ডাবল পূর্ণ করলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়।ওয়ানডেতে সাত হাজার রানের মাইলফলক ছোঁয়া বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার সাকিব।তার বিদায়ের পর তিনটি করে চার-ছক্কায় ২৬ বলে ৪৪ রানের টর্নেডো ইনিংসে দলকে এগিয়ে নেন মুশফিকুর রহিম।শেষদিকে লেজের ব্যাটাররাও খেলেন কার্যকর ইনিংস।

পরে বোলিংয়েও জ্বলে ওঠেন স্বাগতিকরা। ৬০ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর আর দাঁড়াতেই পারেনি আইরিশরা। দারুণ বোলিংয়ে চার উইকেট নিয়ে দলের রেকর্ডরাঙা জয় নিশ্চিত করেন ইবাদত হোসেন। এছাড়া নাসুম আহমেদ তিনটি ও তাসকিন আহমেদ নেন দুটি উইকেট।অন্য উইকেট গেছে সাকিব আল হাসানের ঝুলিতে। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪৫ জর্জ ডকরেলের। এছাড়া ৩৪ রান করেন ওপেনার স্টিফেন ডোহেনি।উইকেটের পেছনে দারুণ দিন কাটানো মুশফিকুর রহিম নিয়েছেন পাঁচটি ক্যাচ।ওয়ানডেতে বাংলাদেশের কিপারদের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড এটি। আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সর্বোচ্চ রেকর্ড জয়ে শুরু বাংলাদেশের

আপডেট সময় : ০৫:৩৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩