ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ বানিয়াচঙ্গে ভবনের উপর থেকে ইট পড়ে ভ্যান চালকের মৃত্যু হবিগঞ্জ বাহুবলে ফুলতলী ছাহেব কিবলা (রহ.)-এর স্মরণে ক্বিরাত ও তাজবিদ প্রতিযোগিতা সিলেট মদিনা মার্কেটে বিএসটিআই-এর অভিযান,পরিমাপ যন্ত্রের ভেরিফিকেশন সিলেটে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান , ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬ সিলেটে ৭৬ বোতল মদসহ গ্রেফতার ২ ঈদ যাত্রা নির্বিঘ্নে অংশজনের সাথে সিলেট হাইওয়ে পুলিশ সুপারের মতবিনিময় ও ইফতার  সিলেটে নবাগত পুলিশ সুপার  ড. চৌধুরী মোঃ যাবের সাদেক যোগদান পুলিশের রেশন সেন্টারে দু*র্নীতি, মামলা সিলেট সীমান্তে বিজিবির অভিযান- ২ কোটি ৪৫ লাখ টাকার মালামাল আটক সিলেট গোয়াইনঘাটে বিপুল পরিমাণ পণ্যসহ আটক-৮

ড.ইউনূসকে নিয়ে ৪০ বিশ্বনেতার বিবৃতি,যা বললেন মন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩ ২১১ বার পড়া হয়েছে

ড.ইউনূসকে নিয়ে ‘বিশ্বনেতাদের বিবৃতি’প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন,এটিকে বিবৃতি বলা যাবে না,এটি একটি বিজ্ঞাপন।ওয়াশিংটন পোস্টে প্রায় কোটি টাকা খরচ করে ৪০ জনের নামে একটি বিজ্ঞাপন ছাপানো হয়েছে।বিজ্ঞাপন আর বিবৃতির মধ্যে পার্থক্য আছে।শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।গ্রামীণ টেলিকমের মালিক ও গ্রামীণফোনের প্রায় ৩৪ শতাংশের মালিক ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করে বিশ্বের ৪০ জন খ্যাতনামা ব্যক্তির নাম গত ৭ মার্চ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট পত্রিকায় পুরো এক পাতার বিজ্ঞাপন আকারে ছাপা হয়।এ বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ড. ইউনূস বাংলাদেশের জ্যেষ্ঠ নাগরিক।তার প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা রেখেই বলতে চাই,এইভাবে বিজ্ঞাপন দিয়ে বিবৃতি আমি বাংলাদেশে দেখি নাই।বিশ্ব অঙ্গনেও এরকম হয় কিনা- জানি না।এরকম বিবৃতি কেনা বা বিজ্ঞাপন দিয়ে বিবৃতি,সেটাকে আবার কোটি টাকা খরচ করে প্রকাশ করা কতটুকু যুক্তিযুক্ত,সেটিই হচ্ছে প্রশ্ন।তিনি আরও বলেন,যেভাবেই হোক ইউনূস সাহেব নোবেল জয়ী।তার পক্ষে এরকম একটা বিবৃতি বিজ্ঞাপন দিয়ে ছাপানো-এটি তার ব্যক্তিত্বকেই খর্ব করেছে।আমার প্রশ্ন-তার এত টাকা কোথা থেকে আসে?

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ড.ইউনূসকে নিয়ে ৪০ বিশ্বনেতার বিবৃতি,যা বললেন মন্ত্রী

আপডেট সময় : ১২:৫০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩