সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ পরামর্শক কমিটির পরেই গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্যমন্ত্রী বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এমপি – ফয়সল সিলেটের ৪ জেলায় বন্যার আভাস সিলেটের পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১ হাজার ৫৫৫ সিলেটের হাসপাতালে ভর্তি ১৯৯ শিশু, আরও ১ জনের মৃত্যু সিলেটে র‍্যাবের হাতে আটক ১০ সিলেটে আটক দুই কোটি টাকার চোরাই পণ্য সিলেট থেকে ৩ হাজার ৩৯৪ জন হজযাত্রী: আজ রাতেই উড়বে প্রথম হজ ফ্লাইট সিলেট পথিমধ্যে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পিকআপে থাকা ৮ শ্রমিক

দেশীয় অস্ত্র জব্দ,নগরীতে ৭টি চোরাই সাইকেল উদ্ধার,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ২১৯ বার পড়া হয়েছে

সিলেট নগরের মুন্সিপাড়ায় অভিযান চালিয়ে পুলিশ ৭টি চোরাই বাইসাইকেল উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাতে চালানো এই অভিযানে কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।জানা গেছে, নগরীর জিন্দাবাজারস্থ কানিজপ্লাজার ষষ্ঠ তলায় অবস্থিত একটি গোডাউন থেকে গত ২৪ অক্টোবর ১৬টি বাইসাইকেল চুরি হয়।এ ঘটনায় ব্যবসায়ী জামাল উদ্দিন কোতোয়ালী থানায় মামলা করেন।মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ গত বুধবার দুজনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হলেন- মুন্সিপাড়ার শফিক মিয়ার ছেলে আবদুস শুকুর ও আব্দুল মতিনের ছেলে রিপন মিয়া।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।তাদেরকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যানুসারে কাল রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে মুন্সিপাড়ার দুটি বাসা থেকে ৭টি বাইসাইকেল উদ্ধার করা হয়।এ ছাড়া রিপন মিয়ার বাসায় অভিযানকালে পাওয়া যায় দেশীয় অস্ত্র। এসব অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি রামদা, দুটি চাকু ও একটি জিআই পাইপ।কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন,বাইসাইকেল উদ্ধারে গিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র পেয়েছে পুলিশ।এ ঘটনায় অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে।তিনি জানান, চোরাইকৃত বাকি বাইসাইকেলগুলো উদ্ধারে তৎপর রয়েছে পুলিশ।গ্রেপ্তার আবদুস শুকুর ৮টি এবং রিপন মিয়া ৭টি মামলার আসামি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশীয় অস্ত্র জব্দ,নগরীতে ৭টি চোরাই সাইকেল উদ্ধার,

আপডেট সময় : ০৮:৩৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩