সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

রাস্তার পাশ থেকে স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ২৪২ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলা-যুগান্তর

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাশ্ববর্তী ঘাটাইল উপজেলার পাঁচটিকড়ী এলাকা থেকে জাহিদ নামের ৭ম শ্রেণির এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ভূঞাপুর-গোপালপুর সড়কের পাশে পড়ে থাকা ঘাটাইল উপজেলার পাঁচটিকড়ী দক্ষিণপাড়া স্কুলের কাছ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত জাহিদ ভূঞাপুর উপজেলার বলরামপুর গ্রামের সুজন তালুকদারের ছেলে বলে জানা গেছে।

নিহতের চাচা শামছুল তালুকদার জানায়, বুধবার সন্ধ্যার দিকে পরিবারের বাড়তি খরচ মিটাতে উপার্জনের আশায় বাবার ব্যাটারিচালিত ভ্যানগাড়ি নিয়ে বের হয়। এরপর খবর আসে পাঁচটিকড়ী এলাকায় তার মরদেহ পাওয়া গেছে।

ঘাটাইল উপজেলার লোকেড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মিলন জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা পাঁচটিকড়ী দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এলাকাবাসী একটি গলাকাটা রক্তাক্ত অজ্ঞাত মরদেহ দেখতে পায়।

পরে তারা বিষয়টি আমাকে জানালে আমি ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেই।পুলিশ এসে মরদেহ পেলেও ভ্যানগাড়িটি পায়নি। পাশের জঙ্গলে রক্তাক্ত একটি কাঁচি উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে ভ্যানগাড়িটি ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

ঘাটাইল থানা ওসি আজাহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে, তদন্ত শেষে হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাস্তার পাশ থেকে স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় : ০৮:৫৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩