সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী সিলেট সীমান্তে উদ্ধার এয়ারগান-ওয়াকিসেটসহ প্রায় ২১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক- শ্রমিকদের আনন্দ মিছিল সিলেট লাক্কাতুরা চা-বাগান এলাকায় জুয়া খেলার অভিযোগে আটক ৫ সিলেট গোলাপগঞ্জে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেট ১৫ লাখ টাকার ‘চোরাই পণ্য’ জব্দ সিলেট পৌঁছাল ওয়েস্ট ইন্ডিজ দল সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে সিলেটের কোম্পানীগঞ্জ পুলিশের পৃথক অভিযানে ভারতীয় পণ্য ভারতীয় ঔষধসহ গ্রেফতার ২ সিলেটে গোয়াইনঘাট ও জৈন্তাপুরে ধ্বংস ২০ বোমা মেশিন, ৩০ নৌকা

অসুস্থ মেয়র আরিফুল হক,হাসপাতালে ভর্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ২৮৩ বার পড়া হয়েছে

অসুস্থ হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।গত রোববার রাত ২টার দিকে তাকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।বর্তমানে তিনি বিশিষ্ট মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাশিশির বসাকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। ডা:জাহিদ জানান,হৃদরোগে আক্রান্ত মেয়রের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি। নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।এদিকে,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে যান সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইন,সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।এসময় তারা মেয়রের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।নেতৃবৃন্দ সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর আশু রোগমুক্তি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অসুস্থ মেয়র আরিফুল হক,হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৬:১৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩