সংবাদ শিরোনাম ::
সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)‘র অভিযানে ১২০ বস্তা ভারতীয় জিরাসহ গ্রেফতার ০২
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি
সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)‘র অভিযানে ১২০ বস্তা(৩৬০০ কেজি) ভারতীয় জিরাসহ গ্রেফতার ০২ জন
গত ০২ অক্টোবর ২০২৬খ্রি. তারিখ রাত ০০.১০ ঘটিকার সময় সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি টিম সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন কামাইদ এলাকায় অভিযান করে ১২০ বস্তা ভারতীয় জিরা যাহার বাজার মূল্য অনুমান ৩৬,০০,০০০/=(ছত্রিশ লাখ) টাকা এবং ২টি ডিআই পিকআপ যার বাজার মূল্য অনুমান ৩০,০০,০০০/=(ত্রিশ লাখ টাকা)সহ সর্বমোট উদ্ধার ৬৬,০০,০০০/= (ছেষট্টি লাখ টাকা) সহ আসামী ১।মো: আল আমিন(২৫), পিতা- আব্দুল গফুর,সাং-নয়াখেল২।ইমন আহমদ (২২), পিতা- কামাল উদ্দীন, সাং-রাধানগর , উভয় থানা-গোয়াইনঘাট, জেলা- সিলেটদ্বয়কে গ্রেফতার করা হয়। এ প্রসঙ্গে গোয়াইনঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।











