সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সিলেটে পাথরের নিচে ২কোটি টাকার ভারতীয় কাপড়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে চিনির পর এবার পাথরের নিচে পাওয়া গেল দুই কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড়। চোরাকারবারীরা ট্রাকে পাথরচাপা দিয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশ কাপড়ের চালানটি জব্দ করে। সোমবার ভোরে সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে ট্রাক আটকে কাপড়ের চালানটি জব্দ করে শাহপরাণ (রহ.) থানাপুলিশ। এসময় ট্রাক চালক ও এক সহযোগীকে আটক করা হয়। অপর এক চোরাকারবারী পালিয়ে যায়।

আটককৃতরা হলো- রাজশাহী জেলার মতিহার থানার মোহননীড় বুধপাড়া গ্রামের শাকিল ইসলাম (৩২) ও একই উপজেলার গনির দালান গ্রামের মারুফ ইসলাম (২৪)। এসময় গাড়ি থেকে চোরাকারবারী  সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর হাউতপাড়ার রফিকের ছেলে তাহের (২৫) পালিয়ে গিয়েছে বলে পুলিশকে জানিয়েছে আটককৃতরা।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,  জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে একটি ট্রাক আটক করে পুলিশ। এসময় চালক ট্রাকে পাথরবোঝাই করে নিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু পুলিশের সন্দেহ হলে ট্রাকে থাকা পাথর সরাতে নিচে থেকে কাপড়ের চালান বের হয়ে আসে। পরে ট্রাক থেকে ৬১টি বস্তায় রাখা ৩ হাজার ৯৬২ পিস ভারতীয় শাড়ী ও ২০২ পিস লেহেঙ্গা জব্দ করা হয়। উদ্ধারকৃত কাপড়ের বাজার মূল্য প্রায় ১ কোটি ৮২ লক্ষ ৭২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে পাথরের নিচে ২কোটি টাকার ভারতীয় কাপড়

আপডেট সময় : ০৪:০০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪