সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

সিলেট বিভাগীয় কমিশনার কার্যালযয়ের কর্মচারিবৃন্দের স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সাংগঠনিক কাঠামো সংস্কারসহ কর্মচারী নিয়োগ বিধিমালা ও বৈষম্যের শিকার মাঠ প্রশাসনের কর্মচারীগণের সকল ক্ষেত্রে সুযোগের সমতা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালযয়ের সকল কর্মচারিবৃন্দ।

রবিবার (২২ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি) এর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, আমরা বিভাগীয় কমিশনার অফিসের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ এর আওতায় নিয়োগপ্রাপ্ত কর্মচারীবৃন্দ। নতুন বাংলাদেশে সকল ক্ষেত্রে বৈষম্য নিরসনের লক্ষ্যে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সাংগঠনিক কাঠামো সংস্কারসহ কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ যুগোপযোগী করে সচিবালয়ের সাথে মাঠ প্রশাসনের সুযোগের সমতা নিশ্চিত করা সময়ের দাবী। আমরা আন্দোলন বা কোনো ধরণের কর্মসূচিতে বিশ্বাসী নই। সরকারের আনুগত্য ও বিশ্বাস অর্জন করাই আমাদের পেশা, সরকারি দায়িত্ব ও জনগণের সেবা প্রদান করাই আমাদের প্রতিজ্ঞা। বর্তমান বৈষম্যহীন নতুন বাংলাদেশের সূচনা লগ্নে নিম্নবর্ণিত দাবী/বৈষম্য নিরসনে মহোদয়ের সময়োপযোগী পদক্ষেপ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মচারীবৃন্দ চির কৃতজ্ঞ থাকবো।

দাবি সমূহ হল, এক দেশ এক আইন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সচিবালয়ের সাথে সঙ্গতি রেখে মাঠ প্রশাসন তথা বিভাগীয় কমিশনার অফিসের বিদ্যমান সাংগঠনিক কাঠামো সংস্কার ও কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ যুগোপযোগী করাসহ ফিডার পদে চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার সাথে সাথে পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করতে হবে, ২০০৯ সালের পে-স্কেল এর ন্যায় টাইমস্কেল ও সিলেকশন গ্রেড এবং টাইপিং দক্ষতাজনিত ইনক্রিমেন্ট ব্যবস্থা চালুক্রমে নবম পে- স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মূল্যস্ফীতি বিবেচনায় ৩০%-৪০% মহার্ঘ্য ভাতাসহ ইতোমধ্যে যাদের মূল বেতন শেষ ধাপে পৌঁছেছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে, বৈষম্যমুক্ত নবম পে-স্কেল বাস্তবায়নক্রমে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন গ্রেডের বৈষম্য দূরীকরণসহ বেতন গ্রেড সংস্কার করতে হবে। এমতাবস্থায়, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সাংগঠনিক কাঠামো সংস্কার ও কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ যুগোপযোগী করত: সকল ক্ষেত্রে সুযোগের সমতা নিশ্চিতের লক্ষ্যে বিস্তারিত আবেদন এসঙ্গে সংযুক্তক্রমে মাননীয় প্রধান উপদেষ্টা সমীপে উপস্থাপন করা হলো।

এসময় উপস্থিত ছিলেন- উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা দিলীপ কুমার রায়সহ সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মচারীগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট বিভাগীয় কমিশনার কার্যালযয়ের কর্মচারিবৃন্দের স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৩:০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪