সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে বদলী কাষ্টঘর সুইপার কলোনিতে সিসিক প্রশাসক 🚔 সিলেট মেট্রোপলিটন পুলিশ এর অভিযানে ৩২ ঘন্টায় ১৩৯ জন গ্রেফতার এবং ট্রাফিক পুলিশের অভিযানে ২১৯ টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

নাগরিক সেবায় বৈষম্যের কোনো সুযোগ নেই- সিসিক প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্ব একটি ‘গ্লোবাল ভিলেজ’। মানুষ শিক্ষা, চাকরি, ব্যবসা কিংবা পেশাগত কারণে এক জেলা থেকে অন্য জেলায় বসবাস করবে- এটাই স্বাভাবিক বাস্তবতা। সিলেটে যারা স্থায়ীভাবে বসবাস করছেন, তারা এই নগরেরই মানুষ। তারা সিলেটের সামাজিক ও অর্থনৈতিক অগ্রযাত্রার অংশীদার। নাগরিক সেবা ও সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্যের সুযোগ নেই। সকলের সমস্যা, সম্ভাবনা ও নাগরিক চাহিদাকে গুরুত্ব দিয়েই সিটি কর্পোরেশন কাজ করবে।

বুধবার (১ জুলাই) বিকাল ৫টায় নগর ভবনের ষষ্ঠ তলাস্থ সভাকক্ষে সিলেটস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির কার্যনির্বাহী পরিষদ ও আওতাধীন বিভিন্ন উপজেলা সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সিলেট নগরীতে বসবাসরত প্রান্তিক মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাদের সমস্যা জানার উদ্যোগ নেওয়া হবে। সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বা নাগরিক সুবিধা থেকে কেউ যেন বঞ্চিত না হন, সে বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে। সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ হয়ে নেত্রকোনা পর্যন্ত চলমান সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে দুই অঞ্চলের মানুষের যাতায়াত আরও সহজ হবে। একই সঙ্গে আখাউড়া-সিলেট রেলপথকে ব্রডগেজে রূপান্তরের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই কাজ শেষ হলে দ্রুতগতির ট্রেন চলাচলের সুযোগ তৈরি হবে এবং ভবিষ্যতে সিলেট-ময়মনসিংহ রুটে ট্রেন চালুর দাবিও বাস্তবসম্মত হবে।

সভায় সমিতির নেতারা সিলেটে বসবাসরত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষের বিভিন্ন সমস্যা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য কার্যালয় সংস্কার এবং নাগরিক সুবিধা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

উত্তরে সিসিক প্রশাসক বলেন, তিনি আরও বলেন, সিলেটের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। বৃহত্তর ময়মনসিংহ সমিতির যেকোনো যৌক্তিক সমস্যা ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সমিতির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতাও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

সিলেটস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি প্রফেসর ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা. মো. শরীফুল আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ছিলেন, সমিতির সহ সভাপতি ব্রজেন চন্দ্র দাশ, কৃষিবিদ মাহমুদুল ইসলাম নজরুল, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, আলমগীর কবির, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে নাসরিন খানম, সদস্য ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম, মো. আয়াজ আলম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সিলেটস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির নেতৃবৃন্দসহ এর আওতাধীন বিভিন্ন উপজেলা সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাগরিক সেবায় বৈষম্যের কোনো সুযোগ নেই- সিসিক প্রশাসক

আপডেট সময় : ০১:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬