ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে পর্যালোচনা চলছে সিলেট শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ সিলেটে ছিনতাইয়ের শিকার সাংবাদিক সিলেটে হাম-রুবেলা টিকাদানের উদ্যোগ আপাতত নেয়া হচ্ছে না, তবে সবধরণের প্রস্তুতি রাখা হয়েছে- সিসিক সিলেট বিভাগের তিন জেলায় নদীর উপর ৬টি সেতু নির্মাণের উদ্যোগ সিলেট সড়ক দুর্ঘটনায় ৯০ দিনে আহত ১২৭,প্রাণহানী ৮৩ ওষুধ ছাড়াই ফ্যাটি লিভারের সমাধান হ্যানয়ে আজ প্রীতি ম্যাচ, ভিয়েতনামের সঙ্গে জোর লড়াইয়ের প্রতিশ্রুতি মৌলভীবাজারে ডাব চুরির অভিযোগে ছাত্রদল নেতাসহ দু’জনকে জুতাপেটা স্বাধীন স্বদেশ বিনির্মাণের বাংলাদেশের ৫৫তম জন্মবার্ষিকী

সিলেট সড়ক দুর্ঘটনায় ৯০ দিনে আহত ১২৭,প্রাণহানী ৮৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট বিভাগে চলতি বছরের প্রথম তিন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৮৩ জন, আহত হয়েছে ১২৭ জন। এর মধ্যে অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগ মোটরসাইকেল চালক ও আরোহী।

শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

নিসচার তথ্য বিশ্লেষণে সিলেট বিভাগে জানুয়ারি ও ফেব্রুয়ারির চেয়ে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা মার্চ মাসে বেশি ছিল। ওই মাসে বিভাগে ২৯টি দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। ঈদযাত্রায় প্রাণ হারিয়েছেন ১০ জন।

নিসচা সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সিলেট বিভাগে ৮০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৮৩ জন নিহত ও ১২৭ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৯টি দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।

সুনামগঞ্জে ১৭টি দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৩২ জন আহত, মৌলভীবাজারে ১৭টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ১৭ জন আহত এবং হবিগঞ্জ জেলায় ১৭টি দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। হতাহতদের বড় অংশ ছিলেন মোটরসাইকেল চালক ও আরোহী। 

এই তিন মাসে ২৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। এছাড়া সিএনজিচালিতি অটোরিকশা ও লেগুনার ১৬টি দুর্ঘটনায় ২০ জন ও অন্য যানবাহনের ২১টি দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। 

মার্চ মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। এরমধ্যে ১১ জনই মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন। প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে গত মার্চ মাসে সিলেট জেলায় ১০টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৬টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১০ জন আহত, মৌলভীবাজারে ৭টি দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৬ জন আহত ও হবিগঞ্জ জেলায় ৬টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

নিসচা’র কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা ও অনলাইন পত্রিকা, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে দুর্ঘটনার এ প্রতিবেদন তৈরি করেছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সড়ক দুর্ঘটনায় ৯০ দিনে আহত ১২৭,প্রাণহানী ৮৩

আপডেট সময় : ১২:৫১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬