ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান রমজান মাসে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার শপথ নিতে হবে: মাও. হাবিবুর রহমান সিলেটে ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে ছিনতাই ছড়া-খাল ও নদীতে আবর্জনা ফেলা বন্ধ করতে হবে- সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না – সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেট জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের হাতে সাড়ে ১১ কোটির চেক তুলে দেন হবিগঞ্জ বানিয়াচঙ্গে ভবনের উপর থেকে ইট পড়ে ভ্যান চালকের মৃত্যু হবিগঞ্জ বাহুবলে ফুলতলী ছাহেব কিবলা (রহ.)-এর স্মরণে ক্বিরাত ও তাজবিদ প্রতিযোগিতা সিলেট মদিনা মার্কেটে বিএসটিআই-এর অভিযান,পরিমাপ যন্ত্রের ভেরিফিকেশন সিলেটে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান , ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬ সিলেটে ৭৬ বোতল মদসহ গ্রেফতার ২

সিলেটে ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে ছিনতাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ। ছিনতাইকারীরা নগদ দুই লক্ষ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ করেছেন ভূক্তভোগী।

শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে নগরীর কুমারগাঁও বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সিলেট নগরীতে আরো দুটি চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছিনতাইয়ের শিকার অপু ফ্লেক্সিলোড ও ইলেকট্রনিক সামগ্রী বিক্রির ব্যবসা করেন।

তিনি সদর উপজেলার শেখপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে কুমারগাঁও বাসস্টেশন এলাকায় তিনটি মোটরসাইকেলে এসে ব্যবসায়ী অপুকে ঘিরে ধরে। হেলমেট ও মাস্ক পরা ছিনতাইকারীরা অপু ও তার চাচাতো ভাইয়ের গলায় রামদা ঠেকিয়ে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুলিশ ছিনতাইয়ের অভিযোগ পেয়েছে। ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

এরও আগে গত ২৪ ফেব্রুয়ারি নগরীর হাউজিং এস্টেট এলাকায় এক নারী কর কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হন। এই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর ৯ দিন পর গত ৫ মার্চ সকালে নগরীর সাগরদিঘীর পাড় এলাকার ৩ নম্বর সড়কে এক কলেজছাত্রী ছিনতাইয়ের শিকার হন। ওই ঘটনারও সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে নগরবাসীকে ছিনতাই আতঙ্ক চেপে ধরেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে ছিনতাই

আপডেট সময় : ০৩:০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬