ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা ১৬ মার্চ থেকে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু আটকেপড়াদের আনতে আবুধাবিতেও বিশেষ ফ্লাইট চালাবে ইউএস-বাংলা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ- প্রধানমন্ত্রীর মাধবপুরে ছড়া-নদী, কৃষি জমি থেকে বালু মাটি লুট – পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সিলেটে কিশোর গ্যাং পুলিশের ‘অ্যাকশন’ সিলেটে বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার প্রদান সিলেট সফরে এসে রিকশায় ঘুরছেন এনসিপির- নাহিদ ও সারজিস সিলেট জেলার পুলিশ সুপার বদলি, নবনিযুক্ত সাদেক

সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

দেশের সব সরকারি হাসপাতালে বিনা মূল্যে হুইলচেয়ার-ট্রলি সরবরাহের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। একই সঙ্গে দালালের দৌরাত্ম্য বন্ধে সাত দফা নির্দেশনা দেওয়া হয়েছে। উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২ মার্চের অফিস আদেশে বলা হয়েছে— 

১. হাসপাতালে বিনা মূল্যে হুইলচেয়ার-ট্রলি সরবরাহ নিশ্চিত করতে হবে।

২. হাসপাতালের জরুরি বিভাগের কাছাকাছি দৃশ্যমান স্থানে হুইলচেয়ার-ট্রলি রাখতে হবে এবং বিনা মূল্যে প্রদানের লিখিত নির্দেশনা টাঙাতে হবে।

৩. নির্দিষ্ট ইউনিফর্ম পরিহিত অবস্থায় হাসপাতালের সেবাকর্মী বা ওয়ার্ডবয় হুইলচেয়ার-ট্রলি বহন করবে। 

৪. বহিরাগত কেউ হুইলচেয়ার-ট্রলি বহন বা টাকার বিনিময়ে হুইলচেয়ার-ট্রলি সরবরাহ সেবা প্রদান করতে পারবে না।

৫. হাসপাতাল দালাল-মুক্ত করতে হবে।

দালালের দৌরাত্ম্য বন্ধে পুলিশের সহায়তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৬. দালালদের সঙ্গে জড়িতদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

৭. কোনো সেবার জন্য বিধিবহির্ভূত অর্থ আদায় বা বখশিশ চাওয়া বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বিভিন্ন দপ্তরের মহাপরিচালক, সচিব, পরিচালক বা তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এ অফিস আদেশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা

আপডেট সময় : ০২:০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬