সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কাষ্টঘর সুইপার কলোনিতে সিসিক প্রশাসক 🚔 সিলেট মেট্রোপলিটন পুলিশ এর অভিযানে ৩২ ঘন্টায় ১৩৯ জন গ্রেফতার এবং ট্রাফিক পুলিশের অভিযানে ২১৯ টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সিলেট (এসএমপি) ডিবি পুলিশের অভিযানে ৩,৩৭,০০০ টাকার ভারতীয় Nestle Kitkat চকলেট ও ১টি সিএনজিসহ গ্রেফতার ৩ সিলেট পূর্ব শাপলাবাগে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আলোচনা সভায় সিসিক প্রশাসক চালিবন্দর শ্মশান কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী সিলেট শাহপরাণ(রহঃ) থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাত ও মতবিনিময় সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময়

সিলেট-ঢাকা মহাসড়কে তীব্র যানজট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেট-ঢাকা মহাসড়কের রূপগঞ্জ অংশে প্রায় ৯ কিলোমিটার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। কাঁচপুর থেকে আড়িয়াবো সড়ক পর্যন্ত এ যানজট ছড়িয়ে পড়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টা থেকে যানজট শুরু হয়। দুপুর গড়িয়ে বিকেল ৫টার দিকে যানজট বেড়ে ৯ কিলোমিটার সড়ক জুড়ে ছড়িয়ে পড়ে।

দেখা যায়, দুপুরের পর থেকে যানবাহনের দীর্ঘ লাইন। যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকদের। দূরপাল্লার যানবাহনের হাজারো মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। শত শত যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

ভুক্তভোগী যাত্রী দিনেশ সরকার বলেন, এ মহাসড়কের কাঁচপুর থেকে বরপা পর্যন্ত রাস্তায় যানজট যেন প্রতিদিনের ব্যাপার। এ সড়ক ব্যবহারে প্রতিদিনই যানজটে পড়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হচ্ছে। এসব দেখার কি কেউ নেই?

মেঘলা পরিবহনের চালক আবুল কালাম জানান, বরপা থেকে যানজটে আটকা পড়েছি। এক ঘণ্টা লেগেছে তারাবো বিশ্বরোড আসতে।

অথচ এটুকু রাস্তা ৫ মিনিটে আসা যেত। প্রতিদিনের এই যানজট আমাদের আয়-রোজগারে হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বাসযাত্রী নুরুল আমিন মিয়া বলেন, সিলেট থেকে আমার ঢাকায় আসতে সাধারণত পাঁচ-ছয় ঘণ্টা সময় লাগার কথা। কিন্তু আজ সকাল ৯টায় রওনা হয়েছি, এখন ৪টা বাজে। ৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তারাবো বিশ্বরোড পার হতে পারিনি। কখন গন্তব্যে পৌঁছাতে পারব কে জানে।

শিমরাইল হাইওয়ে পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন বলেন, বৃষ্টির কারণে সড়কে তৈরি হওয়া খানাখন্দ দিয়ে যানবাহন পর্যাপ্ত গতিতে চলাচল করতে না পারা, মহাসড়কে গাড়ি বিকল হয়ে যাওয়া, যত্রতত্র যাত্রী ওঠানামা, নিয়ম ভঙ্গ করে রুটে গাড়ির একাধিক লাইন করাসহ বিভিন্ন কারণেই যানজট সৃষ্টি হচ্ছে। তবে আমাদের হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট-ঢাকা মহাসড়কে তীব্র যানজট

আপডেট সময় : ০৩:২৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫