ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা ১৬ মার্চ থেকে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু আটকেপড়াদের আনতে আবুধাবিতেও বিশেষ ফ্লাইট চালাবে ইউএস-বাংলা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসাকেন্দ্র করার নির্দেশ- প্রধানমন্ত্রীর মাধবপুরে ছড়া-নদী, কৃষি জমি থেকে বালু মাটি লুট – পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সিলেটে কিশোর গ্যাং পুলিশের ‘অ্যাকশন’ সিলেটে বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার প্রদান সিলেট সফরে এসে রিকশায় ঘুরছেন এনসিপির- নাহিদ ও সারজিস সিলেট জেলার পুলিশ সুপার বদলি, নবনিযুক্ত সাদেক

কল্পনাশক্তি মানুষকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে: প্রধান উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বপ্ন মানুষের মূল চাবিকাঠি। মানুষকে স্বপ্ন দেখতে হবে। তিনি বলেন, কল্পনাশক্তি একটি বিশাল শক্তি। কল্পনাশক্তি লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে কাতার বিশ্ববিদ্যালয়ের বি২৩৯ মিলনায়তনে ‘তিন শূন্যের একটি বিশ্ব নির্মাণ: শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব’ শীর্ষক বক্তৃতার তিনি এসব কথা বলেন। 

ড. মুহাম্মদ ইউনূস বলেন, কোনো কিছু অর্জন করতে হলে কল্পনাশক্তি প্রয়োজন। কল্পনাশক্তি মানুষকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে।

এছাড়াও প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বর্তমান প্রজন্মকে বিশ্বের সেরা এবং সবচেয়ে শক্তিশালী প্রজন্ম বলে উল্লেখ করেন। তিনি কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ তোমার মেধাকে কাজে লাগাতে হবে।

এর আগে, আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায় পৌঁছান। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সোমবার (২১ এপ্রিল) কাতারের স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। 

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদও প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে কাতারে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কল্পনাশক্তি মানুষকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে: প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ১০:০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫