হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আটক ও ডিবি হেফাজতে সুলতান মনসুর
- আপডেট সময় : ০১:৩৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আটক হয়েছেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে কানাডা থেকে দেশের ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছু অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশন থেকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে ডিবির হেফাজতে নেওয়া হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব এবং কোথায় কী অভিযোগ আছে তা যাচাই-বাছাই করব।
১৯৮৬ সালে সুলতান মনসুর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। এরপর ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী সুলতান মনসুর বিজয়ী হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হলেও তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠে।



























