ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ-১ আসনে- অসময়ে শেখ সুজাতের কাছে গেলেন রেজা কিবরিয়া, ফিরলেন খালি হাতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা এড়াতে যা খাবেন ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের ত্রয়োদশ সংসদ নির্বাচন,প্রতীক বরাদ্দ চলছে, প্রচারণার সময় ২০ দিন বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত যেভাবে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন ২০ বছর পর শ্বশুরবাড়ি পূণ্যভূমি সিলেটে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক‘ দুলাভাই’র অপেক্ষায় সিলেট প্রচারণা শুরু করতে রাতেই বিমানযোগে সিলেট আসবেন তারেক রহমান জাতীয়তাবাদী রাজনীতির নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক প্রবাসীরা বিশ্বের সকল দেশে বিরাজ করছেন- কয়েস লোদী প্রতিদিন করলার রস পান করলে শরীরে যা ঘটে

সিলেটে বটেশ্বর এলাকা থেকে চোরাই চিনির ২ চালান জব্দ, ছাত্রদল নেতার ভাইসহ আটক ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের শাহপরাণ থানার বটেশ্বর এলাকা থেকে পৃথক অভিযানে ভারতীয় চোরাই চিনির দুটি চালান জব্দসহ চারজনকে আটক করেছে পুলিশ।

দুই চালান জব্দকালে আটককৃতরা হলেন- খাদিমপাড়া ইউনিয়নের কানুগুল গ্রামের সুফিয়ান আহমেদ, জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার অঞ্জন রায়, নবীগঞ্জ উপজেলার কলিম উদ্দিন ও জৈন্তাপুরের পশ্চিম ঠাকুরের মাটি এলাকার মৃত লুৎফুর রহমানের ছেলে মো. আলাউদ্দিন। এর মধ্যে সুফিয়ান আহমদ সিলেট সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুফিয়ান আহমেদ সবুজের ভাই।

চারজনকে মামলা দায়েরপূর্বক শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের-কে জানিয়েছেন শাহপরাণ থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য্য। পুলিশ সূত্র জানায়, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে বটেশ্বর এলাকায় সিলেট-তামাবিল সড়কে অভিযান চালিয়ে একটি ট্রাকে থাকা ৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে পুলিশ। এসময় ছাত্রদল নেতা রুফিয়ানের ভাই সুফিয়ান, অঞ্জন রায় ও কলিম উদ্দিনকে আটক করা হয়।

এর আগে শুক্রবার ভোররাতে একই এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৯০ বস্তা চোরাই চিনি জব্দ করে থানাপুলিশ। এসময় আলাউদ্দিনকে আটক করা হয়। তবে এ চালানের সঙ্গে থাকা ছাত্রদল নেতা সুফিয়ান ও ট্রাকচালক কামরুল ইসলাম পালিয়ে গেছেন বলে পুলিশ জানায়।পুলিশ বলছে- এই দুই চালানের সঙ্গে জড়িত সুফিয়ানসহ মূল হোতাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে তারা।

৫ আগস্টের আগে চিনিসহ সকল চোরাই পণ্যের সঙ্গে জড়িত ছিলো সিলেট আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হাসিনা সরকার পতনের পর সচেতন সিলেটবাসী মনে করেছিলেন- এবার এ অবৈধ কারবার বন্ধ হবে। কিন্তু হয়নি। অভিযোগ রয়েছে- হাতবদল হয়ে এবার চিনিসহ সকল চোরাই পণ্যের কারবার চলে এসেছে সিলেটের কতিপয় যুবদল-ছাত্রদল নেতার হাতে। তবে বিষয়টি নিয়ে হার্ড লাইনে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর হাই কমান্ড। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে বলে পরিষ্কার বক্তব্য বিএনপির।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার জাকির হোসেন খান (পিপিএম- সেবা) সাংবাদিকদের-কে  বলেন- এটি ঠিক যে, চোরাচালান পণ্যের সঙ্গে শুধু বাহকরা ধরা পড়ে, মূল হোতারা থেকে যায় অন্তরালে। তবে সিলেটে এখন আর এমনটি হবে না। এখন থেকে সিলেট মহানগর এলাকায় চোরাই পণ্য জব্দের সব মামলার তদন্তকালে পুলিশ চোরাচালানের গডফাদারদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে আমরা বদ্ধপরিকর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে বটেশ্বর এলাকা থেকে চোরাই চিনির ২ চালান জব্দ, ছাত্রদল নেতার ভাইসহ আটক ৪

আপডেট সময় : ০১:৩৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪