সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

নেপাল থেকে হবিগঞ্জের ৩ জনসহ ৬ বাংলাদেশি উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

নেপালের ইমিগ্রেশন বিভাগ মানবপাচারের শিকার হওয়া ৬ বাংলাদেশিকে কাঠমান্ডুর একটি হোটেল থেকে উদ্ধার করেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তাদের উদ্ধারের পর নেপাল ইমিগ্রেশন সেন্টারে নেওয়া হয়। উদ্ধারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার তুহিনুর ইসলাম অনিক, একুই উপজেলার শাকিব আহাম্মেদ, মো. রহিম খন্দকার ও গোপালগঞ্জের রিয়ান, দুলাল মুন্সি ও সম্রাট।

বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন অ্যাণ্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, গত শনিবার ওই ছয়জনের পরিবারের সদস্যরা ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে যোগাযোগ করেন। তারা জানান, আলবেনিয়ায় পাঠানোর কথা বলে জনপ্রতি সাড়ে সাত লাখ টাকা করে নেওয়া হয়। কথা ছিল নেপাল হয়ে তাদের আলবেনিয়া নেওয়া হবে। কিন্তু আলবেনিয়ার ভিসা জাল ছিল। গত ৫ মাস ওই ছয়জনকে নেপালের কাঠমান্ডুর একটি হোটেল আটকে রাখেন মানবপাচারকারী চক্রের সদস্যরা। 

শরিফুল হাসান আরও জানান, ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ব্যবস্থাপক আল আমিন নয়ন তার মানবপাচার বিরোধী কাজের জন্য এ বছর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রলালয়ের টিআইপি হিরো সম্মান পেয়েছেন। নয়ন নেপালের ছয় বাংলাদেশিকে পাচারের ঘটনা টিআইপি হিরো নেটওয়ার্কে জানান। এছাড়া বিষয়টি ইউএসএআইডি নেপালকে জানানো হয়। এরপর মঙ্গলবার সকালে হোটেল থেকে ভিকটিমদের উদ্ধার করেন নেপাল ইমিগ্রেশন বিভাগ। এছাড়া এ ঘটনায় দিসান নামে এক দালালকে আটক করেছে নেপাল।

উদ্ধার বাংলাদেশিদের কাগজপত্র বলছে, বাংলাদেশি ট্রাভেল এজেন্সি অ্যাডমায়ার ও খান ট্রাভেল ইন্টারন্যাশনাল তাদের নেপালে পাঠায়। নেপাল পুলিশ এই প্রতারণার সঙ্গে জড়িতদের খুঁজছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নেপাল থেকে হবিগঞ্জের ৩ জনসহ ৬ বাংলাদেশি উদ্ধার

আপডেট সময় : ০৯:০০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪