সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

আওয়ামী লীগ নিষিদ্ধের শুনানি ঘিরে পুলিশের বাড়তি সতর্কতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নির্বিচার হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল চেয়ে রিট করেছেন আইনজীবী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। বৃহস্পতিবার (২২ আগস্ট) তার আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট।

এই শুনানিকে ঘিরে দেশে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য সতর্ক অবস্থানে থাকবে পুলিশ। পুলিশের বিশেষ শাখার জারি করা এক বিজ্ঞপ্তিতে এমনটা জানা গেছে।

সেখানে শুনানি পরবর্তী প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়কে ব্যারিকেড দিয়ে সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার আশঙ্কায় পুলিশের সব বিভাগকে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে যেকোনো ধরনের সহিংস কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনপূর্বক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন ও নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আওয়ামী লীগ নিষিদ্ধের শুনানি ঘিরে পুলিশের বাড়তি সতর্কতা

আপডেট সময় : ০২:৪৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪