সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

আন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসা দেবে সিএমএইচ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে

  ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অনেক ছাত্র আহত হয়েছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে তাদের সুচিকিৎসার জন্য সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এবার সেনাবাহিনীও আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত (চিকিৎসাধীন) ছাত্রদের জরুরী ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এক্ষেত্রে জরুরী চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী চিকিৎসাধীন আহত ছাত্রদের সিএমএইচ, ঢাকা এর উল্লেখিত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে – ০১৭৬৯০৫১৬৫২, ০১৭৬৯০৫১৬৫৩, ০১৭৬৯০৫১৬৫৪, ০১৭৬৯০৫১৬৫৭, ০১৭৬৯০৫১৬৫৮।

সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরী চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসা দেবে সিএমএইচ

আপডেট সময় : ০৪:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪