সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

ভুয়া মুক্তিযোদ্ধাদের ব্যাপারে ‘আজই একটা সিদ্ধান্তে যাব’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকার বিষয়ে আজই আলোচনা ও সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

বুধবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আজই মন্ত্রণালয়ের সবার সঙ্গে বসে আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্তে যাব।’

তিনি আরও বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে সংগ্রাম করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিষয়টা প্রধান হয়ে আসছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। একটা সুবিধাভোগী শ্রেণী হিসেবে মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করেছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সেই কারণে মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগকে পুনর্গঠনের জন্য সত্যিকার মুক্তিযোদ্ধাদের মতামত নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।’

সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনে উত্তাল ছিল সারা দেশ। সেই আন্দোলনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পেটুয়া বাহিনী ছাত্রলীগ, যুবলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় নিহত হয় কয়েকশত শিক্ষার্থী। 

শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে যাওয়ার পর গত ৮ আগস্ট দায়িত্ব নেয় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদাস্যের উপদেষ্টা কমিটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভুয়া মুক্তিযোদ্ধাদের ব্যাপারে ‘আজই একটা সিদ্ধান্তে যাব’

আপডেট সময় : ০৮:৫০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪