সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

শেখ হাসিনার পদত্যাগের ৬ দিন পর বরগুনায় আওয়ামী লীগের সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

বরগুনায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়। শনিবার সকালেছবি।

বঙ্গবন্ধুকন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের ৬ দিন পর বরগুনা জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানানো হয়। এ ছাড়া দেশে চলমান সহিংসতার বন্ধের আহ্বান জানানো হয়।

শনিবার বেলা ১১টায় বরগুনা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয় এসে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মোল্লা।

আব্বাস হোসেন মোল্লা বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। আমরা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ রয়েছি। আমাদের প্রিয় নেত্রীকে ফিরিয়ে আনার জন্য আমরা লড়াই চালিয়ে যাব। একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে দাবি থাকবে, ৫ আগস্টের পর থেকে আজ অবধি বরগুনাসহ সারা দেশে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, তার সঠিক তদন্ত করার। এর মাধ্যমে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’

জেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর বলেন, আওয়ামী লীগ সব ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সারা দেশের মানুষ আজ আতঙ্কিত। তিনি বরগুনার ব্যবসায়ীদের অনুরোধ করবেন, ‘আপনারা স্ব-স্ব স্থান থেকে এই হামলা ও ধ্বংসযজ্ঞ প্রতিহত করবেন। আওয়ামী লীগ ঘরে বসে থাকার দল নয়। জনগণ যা চায়, আওয়ামী লীগ সেভাবে কাজ করবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেখ হাসিনার পদত্যাগের ৬ দিন পর বরগুনায় আওয়ামী লীগের সমাবেশ

আপডেট সময় : ১১:৪৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪