সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট শাহপরাণ(রহঃ) থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাত ও মতবিনিময় সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় সিলেটে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণ করার প্রতিবাদে টিলাগড় পয়েন্টে সড়ক অবরোধে শিক্ষার্থীরা সিলেটে জামায়াত সমর্থিত ১৭ সরকারি কৌঁসুলির পদত্যাগ হবিগঞ্জে কৃষি ও মৎস্যখাতে ৭০ কোটি টাকার ক্ষতি সিলেটে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, আক্রান্ত ৮১ জন সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অ্যাকশন, গ্রেপ্তার ১১৬ সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটি কর্পোরেশন

উপদেষ্টার প্রস্তাব ফির‍িয়ে দিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। 

বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাত ৯টার পর শপথ গ্রহণ করেন নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের বাকি ১৬ সদস্যের মধ্যে ১৩ জন উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার শপথের পর একসঙ্গে শপথ নেন ১৩ উপদেষ্টা। শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, কূটনীতিকসহ সরকারি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব পেয়েও তা ফির‍িয়ে দিয়েছেন ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। এ বিষয়ে বৃহস্পতিবার রাতে নিজ ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন তিনি। 

পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য কামনা করে তিনি লিখেছেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো। আমি এই সরকারের সাফল্য কামনা করছি।====

তিনি আরও লেখেন, সর্ব-প্রকার জুলুম, অরাজকতা, চাঁদাবাজি ও অপশাসনের অবসান হোক, এদেশের সব ধর্মের মানুষ ভালো ও নিরাপদ থাকুক, নতুন সরকারের কথায় ও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটুক—এই প্রত্যাশা তাদের প্রতি।

এরপর শায়খ আহমাদুল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলেমদের প্রতিনিধি হিসেবে মনোনিত হলেন সিনিয়র আলেম প্রিয় মানুষ ড. আ ফ ম খালেদ হোসেন। অভিনন্দন তাকে। মহান আল্লাহ তার কাজ সহজ করে দিন এবং তাকে সঠিক পথে পরিচালিত করুন। 

নিজের নাম প্রস্তাবের বিষয়ে এই আলেম লেখেন, আমার অযোগ্যতা সত্ত্বেও আপনারা অনেকে গত দুই দিন ধরে আমার নাম প্রস্তাব করেছেন এবং আমার প্রতি আস্থা প্রকাশ করেছেন; যার উপযুক্ত আমি ছিলাম না—তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। মহান আল্লাহ আপনাদের ভালোবাসা ও সুধারণার উত্তম বিনিময় দান করুন।

তিনি লেখেন, নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। তার কতটুকু তারা পূরণ করতে পারবে সেটা সময়ই বলে দিবে। তবে দোয়া করি, প্রিয় মাতৃভূমি ভালো থাকুক। নিরাপদ থাকুক আমাদের জীবন, সম্পদ, দীন ও ঈমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উপদেষ্টার প্রস্তাব ফির‍িয়ে দিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

আপডেট সময় : ০২:৪৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪