ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে কিশোর গ্যাং পুলিশের ‘অ্যাকশন’ সিলেটে বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার প্রদান সিলেট সফরে এসে রিকশায় ঘুরছেন এনসিপির- নাহিদ ও সারজিস সিলেট জেলার পুলিশ সুপার বদলি, নবনিযুক্ত সাদেক মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মানুষের আস্থা ও বিশ্বাস রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব- এম এ মালিক এমপি প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড শিগগির চালু হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী  সিলেট একদিনে ধরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ১৬ জন দেশের জন্য ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে- বাণিজ্যমন্ত্রী

তামাবিল সড়কে ট্রাকের ধাক্কায় ছাত্রলীগ নেতা-কর্মী ৪ জন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

সিলেট-তামাবিল সড়কে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার খাদে পড়ে চার আরোহী নিহত হয়েছেন। নিহত চারজন ছাত্রলীগ নেতা-কর্মী। 

শুক্রবার (১৯ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রনদিপ পালের ছেলে নিহাল পাল (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) এবং নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫)। তারা জেলা ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি দ্রুতগতির ট্রাক তাদের প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা প্রাইভেটকারে থাকা ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম (পিপিএম)। তিনি বলেন, জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে সড়ক দুর্ঘটনায় এ চারজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের মর্গে আছে। আজ ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তামাবিল সড়কে ট্রাকের ধাক্কায় ছাত্রলীগ নেতা-কর্মী ৪ জন নিহত

আপডেট সময় : ০৬:১৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪