ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ-১ আসনে- অসময়ে শেখ সুজাতের কাছে গেলেন রেজা কিবরিয়া, ফিরলেন খালি হাতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা এড়াতে যা খাবেন ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের ত্রয়োদশ সংসদ নির্বাচন,প্রতীক বরাদ্দ চলছে, প্রচারণার সময় ২০ দিন বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত যেভাবে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন ২০ বছর পর শ্বশুরবাড়ি পূণ্যভূমি সিলেটে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক‘ দুলাভাই’র অপেক্ষায় সিলেট প্রচারণা শুরু করতে রাতেই বিমানযোগে সিলেট আসবেন তারেক রহমান জাতীয়তাবাদী রাজনীতির নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক প্রবাসীরা বিশ্বের সকল দেশে বিরাজ করছেন- কয়েস লোদী প্রতিদিন করলার রস পান করলে শরীরে যা ঘটে

প্রধানমন্ত্রীর জনসভা-মঞ্চে ছিলেন যে ৭ জন স্বতন্ত্র প্রার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ১৩৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

গত বুধবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ছাড়াও স্বতন্ত্র প্রার্থীদের কয়েকজন উপস্থিত ছিলেন। জনসভা মঞ্চে বিভাগে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ১৮জন প্রার্থীই উপস্থিত ছিলেন। এর মধ্যে বক্তব্য দিয়েছেন ১৩ জন। তবে দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, এমন ৭ জন নেতা মঞ্চে উপস্থিত ছিলেন। তবে তাঁরা বক্তৃতার সুযোগ পাননি।

সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী জানান, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত সিলেট বিভাগে স্বতন্ত্র প্রার্থী হওয়া ১৫ জনের মধ্যে সাতজন মঞ্চে বসা ছিলেন। দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা পাশাপাশি মঞ্চে বসা ছিলেন। প্রধানমন্ত্রী যখন মঞ্চে আসেন, তখন সবাই সালাম দেন। প্রধানমন্ত্রীও সবার সালাম হাসিমুখে গ্রহণ করেন। তবে কারও সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো আলাপ হয়নি।

সিলেট বিভাগে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে সিলেট-১ (নগর-সদর) আসনের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনের প্রার্থী এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের মাসুক উদ্দিন আহমদ, সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের নুরুল ইসলাম নাহিদ, মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের প্রার্থী এবং বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের আব্দুস শহীদ, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের প্রার্থী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের মুহিবুর রহমান মানিক, হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের মো. আবু জাহির, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের প্রার্থী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জনসভায় বক্তব্য দেন।

জনসভায় আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পাশাপাশি দলের কমপক্ষে ৭ জন স্বতন্ত্র প্রার্থী আমন্ত্রিত অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন। তারা হচ্ছেন, সুনামগঞ্জ-১ সংসদীয় আসনে মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সুনামগঞ্জ-২ আসনে জয়াসেন গুপ্তা এমপি, সুনামগঞ্জ-৫ আসনে শামীম আহমদ চৌধুরী, হবিগঞ্জ-১ আসনে কেয়া চৌধুরী ও গাজী মো. সাহেদ, হবিগঞ্জ-২ আসনে আব্দুল মজিদ খান এমপি, হবিগঞ্জ-৪ আসনে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধানমন্ত্রীর জনসভা-মঞ্চে ছিলেন যে ৭ জন স্বতন্ত্র প্রার্থী

আপডেট সময় : ০৫:৪২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩