সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

কারা হেফাজতে নভেম্বরে ১১ জনের মৃত্যু: এমএসএফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ১৫২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন : অনলাইন সংস্করণ

সদ্য সমাপ্ত নভেম্বর মাসে কারা হেফাজতে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজনৈতিক সহিংসতার ৩৫টি ঘটনায় ২ হাজার ৬৬৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।দেশের ১২টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া খেয়ে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। পোশাক কারখানায় অসন্তোষের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন, ৪১টি মামলায় ১৬ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে।

এ মাসে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে ১১৫টি মামলা হয়েছে।গ্রেফতার করা হয়েছে ২ হাজার ৬৬৩ জনকে।এ মাসে দেশের বিভিন্ন স্থান থেকে ২৬টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে। এসব লাশের বেশির ভাগই ডোবা,খাল,নদীতে ভাসমান,বস্তাবন্দি,মহাসড়কের পাশে,ব্রিজ ও রেললাইনের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।

নভেম্বর মাসে রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন ৪ জন। আহত হয়েছেন ২৬০ জন। এ সময়ে ৩০৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে।যার মধ্যে ধর্ষণের ঘটনা ৪৩টি, সংঘবদ্ধ ধর্ষণ ৮টি।এ মাসে ৮২ জন নারী ও শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।৬৯ জন নারী আত্মহত্যা করেছেন। নভেম্বর মাসে ১৩টি গণপিটুনির ঘটনায় ৮ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।প্রতিবেদনে সংস্থাটি জানায়, এ সময়ে অত্যন্ত উদ্বেগ-আতঙ্কের বিষয় ছিল হেলমেট ও মুখোশ পরে গুপ্ত হামলা ও হত্যার মতো ঘটনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কারা হেফাজতে নভেম্বরে ১১ জনের মৃত্যু: এমএসএফ

আপডেট সময় : ১০:২৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩