সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল ঢাকা-দিল্লি পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ মে দিবসের র‌্যালি ও আলোচনায় সিসিক প্রশাসক শ্রমিকদের সকল সমস্যার সমাধান হবে সিলেট চাঁদনীঘাটে প্রকল্প উদ্বোধন করলেন- প্রধানমন্ত্রী সিলেটের বাসিয়া নদী পূণঃখনন, নদীর দুই তীরে লাগানো হবে অর্ধলক্ষ গাছ বিএনপি সরকার কৃষকবান্ধব সরকার, সবসময় কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে- প্রধানমন্ত্রী সিলেটের শিশু-কিশোরদের উদ্দেশ্যে বললেন দেশকে একদিন তোমরাই নেতৃত্ব দিবে- প্রধানমন্ত্রী সিলেট ভারতীয় পণ্য ও গ্রেফতার দুই সিলেটে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮৪ সিলেটে গত ২৪ ঘন্টায় হামে ১ শিশুর মৃত্যু

স্মার্ট সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য…বিভাগীয় কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ১৫২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন:
ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারি সেবাসমূহ আধুনিকায়ন হচ্ছে। অনেক সেবাই এখন ঘরে বসে স্বল্প সময়ে অনলাইনে পাওয়া যাচ্ছে। বিভিন্ন উদ্ভাবনী ধারণার মাধ্যমে স্মার্ট সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। বিভাগীয় উদ্ভাবনী মেলা ২০২৩ উপলক্ষে ১৮ জুন রবিবার সিলেটে মোহাম্মদ আলী জিমনেশিয়ামে বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার)-পিপিএম-সেবা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আ: রাজ্জাক সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক এ এস এম কাসেম।
সরকারি কর্মচারীরা সরকারের নির্দেশনা মেনে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে স্মার্ট ও উদ্ভাবনী ধারণা নিয়ে কাজ করছেন উল্লেখ করে ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, সরকারি কাজ করার পদ্ধতিগুলো আগে অনেক প্রাচীন ছিলো কিন্তু এখন স্মার্ট হচ্ছে। মানুষের ভূমি ব্যবস্থাকে আরো স্মার্ট করতে সরকারের নির্দেশনায় তা অটোমেশন করা হয়েছে। স্মার্ট কৃষি ধারণা মাধ্যমে কৃষির প্রসারণ ঘটছে। সিলেটে জেলা প্রশাসন থেকে স্মার্ট ডিজিটাল ভ্রমণ গাইড তৈরি করা হয়েছে। ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নসহ বিভিন্ন উদ্ভাবনী ধারণার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান জানান বিভাগীয় কমিশনার ।
ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ভাষা সংগ্রহে স্মার্ট আইডিয়া সম্পর্কে বলেন, উপজাতিদের ভাষা সংগ্রহে জেলা ও উপজেলা প্রশাসন কাজ করছে। বর্তমান সরকার মনিপুরি সেন্টার স্থাপন করেছে। উপজাতিদের ভাষায় পাঠ্যবই প্রস্তুত করা হয়েছে এবং তা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ানো হচ্ছে। সরকারের সূদরপ্রসারি উদ্ভাবনী ধারণা সম্পর্কে অভিহিত করে তিনি আরো বলেন, জনবান্ধব সরকারি সেবাগুলো নিরবচ্ছিন্নভাবে পৌঁছে দিতে প্রতিটি জেলা-উপজেলা থেকে উদ্ভাবনী ধারণা আসছে। মূল্যায়ন কমিটি আইডিয়াগুলো যাচাই বাচাই করবেন ও শ্রেষ্ঠ আইডিয়া দাতাদের পুরস্কৃত করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্মার্ট সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য…বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ১০:৫০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩