সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

খুলনায় আ. লীগ নেতাকে গুলি করে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ ২২৮ বার পড়া হয়েছে

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক শেখ আনসার আলীকে (৬০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।জুমার নামাজ পড়ে নগরীর শিরোমনি এলাকার ভাড়া বাড়িতে যাওয়ার সময় তাকে হত্যা করা হয়।আনসার আলী উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী জাকির হোসেন হত্যা মামলার ২ নম্বর আসামি ছিলেন।

জানা যায়, সম্প্রতি জামিন নিয়ে দিঘলিয়া ছেড়ে শিরোমনি এলাকায় ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন আনসার। শুক্রবার নামাজ শেষে বাড়ি ফেরার সময় শিরোমনির লিন্ডা ক্লিনিকের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় তিনটি গুলি তার শরীরে লাগে; এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান যুগান্তরকে জানান, আনসারের শরীরে তিনটি গুলি লেগেছে। ঘটনাস্থল থেকেই আমরা দুই রাউন্ড গুলি উদ্ধার করেছি।এটি পিস্তল বা রিভলবারের গুলি হতে পারে। তিনজন দুর্বৃত্ত গুলি করার পর মোটরসাইকেলে করে পালিয়ে গেছে।গাজী জাকির হোসেন হত্যা মামলার আসামি ছিলেন আনসার আলী।তবে বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন কিনা জানা নেই। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গাজী জাকির হোসেন গত বছরের ১ আগস্ট দিবাগত রাত ১টার দিকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে একই বছরের ১২ জুন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খুলনায় আ. লীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৩:৪২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩