সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কাষ্টঘর সুইপার কলোনিতে সিসিক প্রশাসক 🚔 সিলেট মেট্রোপলিটন পুলিশ এর অভিযানে ৩২ ঘন্টায় ১৩৯ জন গ্রেফতার এবং ট্রাফিক পুলিশের অভিযানে ২১৯ টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সিলেট (এসএমপি) ডিবি পুলিশের অভিযানে ৩,৩৭,০০০ টাকার ভারতীয় Nestle Kitkat চকলেট ও ১টি সিএনজিসহ গ্রেফতার ৩ সিলেট পূর্ব শাপলাবাগে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আলোচনা সভায় সিসিক প্রশাসক চালিবন্দর শ্মশান কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী সিলেট শাহপরাণ(রহঃ) থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাত ও মতবিনিময় সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময়

বিএনপি কেন রেস্তোরাঁয় বসতে পারবে না,প্রশ্ন দক্ষিণের আহ্বায়ক সালামের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ২৩১ বার পড়া হয়েছে

রাজধানীর বনানী ক্লাবে খেতে গিয়ে দলের ৫৩ জন নেতা-কর্মী গ্রেপ্তারের পর বিএনপির একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে উষ্মা প্রকাশ করেছে।তারা বলেছে, বিএনপি তো কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি নয়,তাহলে কেন বিএনপির নেতা-কর্মীরা ক্লাব-রেস্তোরাঁয় বসে সামাজিক অনুষ্ঠান বা বৈঠকে মিলিত হতে পারবে না।বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান ও আবদুস সালামের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল ডিএমপিতে যায়।তারা প্রায় ৪০ মিনিট ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে কথা বলে।বৈঠকে গত রোববার রাতে বনানী ক্লাব থেকে ৫৩ জন নেতা-কর্মীকে আটক করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়ে বিএনপি নেতারা কথা বলেন।

দলীয় সূত্র জানায়, মূলত পবিত্র রমজান মাসের ইফতার কর্মসূচির বিষয়ে ডিএমপি কমিশনারকে অবহিত করতে প্রতিনিধিদল ডিএমপিতে যায়। রাজধানী ঢাকায় এবার থানাভিত্তিক ইফতার মাহফিল করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সে হিসাবে মহানগরীর ৫০ থানায় ৫০টি ইফতার অনুষ্ঠান হবে। প্রতিনিধিদল অনুষ্ঠানগুলোর স্থান ও তারিখ কমিশনারকে জানিয়েছে।বৈঠক শেষে বিএনপি নেতা আবদুস সালাম প্রথম আলোকে বলেন,আমরা যাতে নির্বিঘ্নে ইফতার অনুষ্ঠানগুলো করতে পারি,সে জন্য পুলিশের সহযোগিতা চেয়েছি।’

আবদুস সালাম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিরও আহ্বায়ক। তিনি বলেন, ‘ঢাকা মহানগরে আমাদের নেতা-কর্মীদের বাসাবাড়িতে গিয়ে গিয়ে পুলিশ হয়রানি করছে, গ্রেপ্তার করা হচ্ছে। এ বিষয়গুলো ডিএমপি কমিশনারকে অবহিত করার পাশাপাশি বিষয়টা জানা যে কী কারণে গ্রেপ্তার করা হচ্ছে? বিএনপি একটি গণতান্ত্রিক দল। বিএনপি আন্ডারগ্রাউন্ড পার্টি না যে বিএনপি কোনো বাড়িতে বা রেস্টুরেন্টে বসে সভা বা সামাজিক অনুষ্ঠান করতে পারবে না।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে বিএনপি নেতারা অভিযোগ করেন,সরকারি দল থেকে প্রায়ই বলা হয়, যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, কেবল তাঁদেরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে।এ কথাটা সত্য নয়। গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হচ্ছে।সর্বশেষ যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েমকে গ্রেপ্তার করা হয়,তাঁর বিরুদ্ধে নতুন কোনো মামলা ছিল না। পুরোনো সব মামলায় তিনি জামিনে ছিলেন।বিএনপি,ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করে বিএনপির প্রতিনিধিদল।

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান সাংবাদিকদের বলেন,গ্রেপ্তারের ব্যাপারে ডিএমপি কমিশনার বলেছেন,আমরা শুনেছি, জেনেছি। আমরা এ ব্যাপারে দেখব, ভবিষ্যতে যেন এমন না হয়।” ডিএমপি কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন।’বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি কেন রেস্তোরাঁয় বসতে পারবে না,প্রশ্ন দক্ষিণের আহ্বায়ক সালামের

আপডেট সময় : ১১:০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩