সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

চা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ১৫৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক:

এয়ারপোর্ট থানা পুলিশ আলী বাহার চা বাগান থেকে সীতেশ চন্দ্র গোপ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।মৃত ব্যক্তি হবিগঞ্জ সদরের ঘোষ পাড়ার রাখাল চন্দ্র গোপের ছেলে।জানা যায়, গত ১৬ নভেম্বর গর্ভবতী স্ত্রীকে সিজারের জন্য সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন সীতেশ। গত শনিবার সফল অস্ত্রোপচারে সন্তান হয় তার স্ত্রীর। তবে, রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ হন সীতেশ চন্দ্র গোপ। কোনো সন্ধান না পেয়ে জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়রি করেন সীতেশের স্বজনরা।

গতকাল মঙ্গলবার স্থানীয়রা চা বাগানে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাদেক কাওছার দস্তগীর, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট জোন) জহিরুল ইসলাম, এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিনসহ পুলিশ কর্মকর্তারা। নিহত সীতেশ চন্দ্র গোপের ভাই গোপেশ চন্দ্র গোপ লাশ শনাক্ত করেছেন।এ ব্যাপারে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন সিপন জানান, আমরা ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে সেটা পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট সময় : ০৬:২৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩