সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কেরালায় বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয় আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান ভোট দিয়ে বেহেশত নয়, আমলই আসল: গয়েশ্বর চন্দ্র রায় ‘আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক’ ঈদ সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি হবিগঞ্জ আজমিরীগঞ্জে মাদক বিরোধী অভিযানে এক ব্যক্তির কারাদণ্ড সিলেটে হাম ও রুবেলা রোগে ২ শিশুর মৃত্যু সিলেটে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৪ সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব ও নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সকল অফিসার ও ফোর্সদের আহ্বান-পুলিশ কমিশনার সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের ৭০৭তম পবিত্র উরুস উপলক্ষে মাজার পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

সরকার এখন রুটিন কাজ করবে,নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেবে না:আইনমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ১২৯ বার পড়া হয়েছে

 ভিউ নিউজ ৭১ প্রতিবেদন: অনলাইন সংস্করণ

নির্বাচনি তফশিল ঘোষণা করায় সরকার এখন রুটিন কাজগুলো করে যাবে। নীতিনির্ধারণী কোনো সিদ্ধান্ত নেবে না। এমনটিই জানালেন আইনমন্ত্রী আনিসুল হক।রাজধানীর সচিবালয়ে বৃহস্পতিবার নিজ দপ্তর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এখন থেকে রুটিন কাজ করে যাবে। পলিসি ডিসিশন (নীতিনির্ধারণী সিদ্ধান্ত) নেওয়া হবে না,কারণ সামনে একটা নির্বাচন আছে। জনগণের কাছে আমাদের ম্যান্ডেট দেব।নির্বাচন পর্যন্ত রুটিন কাজ করে যাব,পলিসি ডিসিশন হবে না।

তিনি যোগ করেন,যেহেতু বুধবার দ্বাদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। এরপর নির্বাচনি কাজ-কর্ম নির্বাচন কমিশন দায়িত্বশীলভাবে করবে। নির্বাচন কমিশনের নির্বাচনের কাজে, যে সব সরকারি বিভাগ, সংস্থা বা অফিস তাদের প্রয়োজন হবে এবং নির্বাচন প্রভাবিত হবে না সেইসব কাজ করবে যে সরকার আছে সেই সরকার। এ সরকার রুটিন কাজগুলো করে যাবে। এটাই গণতন্ত্রের মূল বক্তব্য ।বিএনপির নির্বাচনকালীন সরকারের দাবির বিষয়ে তিনি বলেন, সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই। ব্যাপারটা হচ্ছে গণতন্ত্রকে সঠিকভাবে চালিত করার জন্য নির্বাচনকালীন সময়ে যে সরকার থাকে তারা পলিসি ডিসিশন নেয় না যাতে একটা লেভেল প্লেয়িং ফিল্ড থাকে। তারা এমন কিছু করে না,যেটাতে সরকারকে জনগণ ভোট দেওয়ার জন্য,আকৃষ্ট করার জন্য কিছু করছে এরকম একটা ব্যাপার হয়।

নীতিনির্ধারণী কাজ বলতে আইন হবে না, বদলি হবে না,এমন কিছু-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, আইন তো হবেই না,কারণ সংসদ বসবে না।কিন্তু এমন কথা আমি বলতে পারি না, এটা একটা স্বাধীন দেশ, যদি প্রয়োজন হয় যে অধ্যাদেশ দিয়ে আইন জারি করতে হবে,কোনো বিশেষ কারণে বিশেষ ব্যবস্থায় অত্যন্ত জরুরি কারণে, সেখানে আইন হবে না এ কথা আমি বলতে পারি না।এসময় রুটিন কাজের ব্যাখ্যাও দেন আইনমন্ত্রী। বলেন, গতানুগতিক অফিস চলার ব্যাপারে,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বেতন পাওয়ার ব্যাপারে,প্রতিদিনকার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে,এসব বিষয়ে অবশ্যই এ সরকার কাজ করবে। উন্নয়ন কাজ যেগুলো আছে, সেগুলো চলমান থাকবে।তবে নতুন করে কোনো উন্নয়ন কাজ শুরু হবে না এবং নতুন করে কোনো প্রকল্প নেওয়া হবে না বলেও জানান তিনি।আইনমন্ত্রী বলেন,একটি দলের পক্ষে যা কিছু নির্বাচনকে প্রভাবিত করতে পারে,এ রকম কাজ আমরা করব না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকার এখন রুটিন কাজ করবে,নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেবে না:আইনমন্ত্রী

আপডেট সময় : ০১:৪১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩