সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

তিন কোটি টাকা জব্দ সাবেক সচিব শাহ কামাল ৫ দিনের রিমান্ডে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক : প্রিন্ট সংস্করণ

বাসা থেকে নগদ ৩ কোটি টাকা এবং ১০ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামাল ও তার সহযোগী মো. নুসরাত হোসেনকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহম্মেদ এ রিমান্ড মঞ্জুর করেন। শনিবার রাতে তাদেরকে মহাখালী ডিওএইচএস’র এক বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

দুই আসামিকে রোববার বিকালে আদালতে হাজির করে মোহাম্মদপুর থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ রেজাউল প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন জানান। রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে বাংলাদেশি মোট ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা; ১০০ টাকা মূল্যের ৭৪৪টি প্রাইজ বন্ডের ৭৪ হাজার ৪০০ টাকা; ৩ হাজার মার্কিন ডলার, ১ হাজার ৩২০ মালয়েশিয়ান রিঙ্গিত, ২ হাজার ৯৬৯ সৌদি রিয়াল, ৪ হাজার ১২২ সিঙ্গাপুরিয়ান ডলার, ১ হাজার ৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার কোরিয়ান মুদ্রা ও ১৯৯ চীনা মুদ্রা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানার এসআই সহিদুল ওসমান মাসুম বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, ৩ কোটি টাকার বেশি ও বিভিন্ন দেশের ১০ লাখ টাকার বেশি বৈদেশিক মুদ্রা উদ্ধারের পর অভিযান চালিয়ে সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে ও তার সহযোগী নুসরাত হোসেনকে গ্রেফতারের পর উদ্ধারকৃত বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদে দুই আসামি পরস্পরবিরোধী বক্তব্য প্রদান করেন। এত পরিমাণ মুদ্রার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা। এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, এত টাকা দখলে রাখার মূল কারণ ও উক্ত ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানার জন্য রিমান্ডে নেওয়ার প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তিন কোটি টাকা জব্দ সাবেক সচিব শাহ কামাল ৫ দিনের রিমান্ডে

আপডেট সময় : ১০:৩১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪