ঢাকা ১০:১৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সুনামগঞ্জ,হবিগঞ্জ বানিয়াচং ও আজমিরীগঞ্জ- কালনী নদীর ভাঙ্গনে নি:স্ব শতাধিক পরিবার, আতঙ্কে অসংখ্য মানুষ সিলেট ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন চলছে ম্যানুয়ালি, বৈদ্যুতিক গোলোযোগ থেকে অগ্নিকাণ্ড জেলা পরিষদের প্রশাসকের সাথে ওলামা দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাৎ সিলেটে হাসপাতালে হাম আক্রান্তে এক শিশুর মৃত্যু, ভর্তি ১০১ উন্নয়নকাজে স্বচ্ছতা ও মান নিশ্চিত করতে মাঠে সিসিক প্রশাসক – আব্দুল কাইয়ুম সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে পর্যালোচনা চলছে সিলেট শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ সিলেটে ছিনতাইয়ের শিকার সাংবাদিক সিলেটে হাম-রুবেলা টিকাদানের উদ্যোগ আপাতত নেয়া হচ্ছে না, তবে সবধরণের প্রস্তুতি রাখা হয়েছে- সিসিক সিলেট বিভাগের তিন জেলায় নদীর উপর ৬টি সেতু নির্মাণের উদ্যোগ

সিলেট ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন চলছে ম্যানুয়ালি, বৈদ্যুতিক গোলোযোগ থেকে অগ্নিকাণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

রোববার (৫ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দিবাগত রাত সোয়া ১২টার দিকে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম চলছে ম্যানুয়ালি। ইমিগ্রেশন সার্ভার আগুনে পুড়ায় ম্যানুয়ালি কাজ করতে অনেকটা সতর্কতা থাকতে হচ্ছে ইমিগ্রেশন পুলিশকে। কোন সমস্যা দেখা দিলে সাথে সাথে ঢাকা অফিসে যোগাযোগ করে তা সুরাহা করা হচ্ছে বলে জানা যায়। 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, আগুনে ইমিগ্রেশন সার্ভার রুম পুড়ায় সোমবার সকাল থেকে ম্যানুয়ালিভাবে কাজ করতে হচ্ছে। ম্যানুয়ালি কাজ করতে গিয়ে অনেকটা বিলম্ব হলেও যাত্রীদের সেবা দেয়া সম্ভব হচ্ছে। তবে ফ্লাইটে কোন ব্যাঘাত ঘটেনি।

কতটাকার ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ঢাকার ইমিগ্রেশন অফিসের দায়িত্বরতরা তদারকি করছেন। তারা এ বিষয়টি ভালো বলতে পারবেন। ইমিগ্রেশন সার্ভার রুমের কার্যক্রম পুরোপুরি শুরু হতে কতদিন লাগবে এ বিষয়ে তিনি জানান, ঘটনার পর থেকে আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই সার্ভার রুম পুরোপুরি চালু হতে অনেক সময়ের ব্যাপার বলে তিনি জানান। 

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, তাৎক্ষণিক খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে দুটি ইউনিট নিয়ে কাজ শুরু করি এবং আধঘণ্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আমরা আগুন নিভানোর পর ইমিগ্রেশন কক্ষ ঘুরে দেখে বুঝতে পারলাম বৈদ্যুতিক গোলোযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির বিষয়টি নিয়ে তিনি বলেন, আমরা বিমানবন্দরের  ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্তদের কাছে জানতে চাইলে তারা জানিয়েছেন এ বিষয়ে ঢাকা তদন্ত করে বলতে পারবে। তাদেরও জানা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন চলছে ম্যানুয়ালি, বৈদ্যুতিক গোলোযোগ থেকে অগ্নিকাণ্ড

আপডেট সময় : ০২:০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬