সংবাদ শিরোনাম ::
মাদক মামলায় নাঈম ও উজ্জল কারাগারে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:২৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেট নগরীর জেলরোড এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ২ ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে পুলিশ। এরআগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
এঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে। পরে গ্রেফতারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে,মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের সিলাম টিলাপাড়া গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে নাঈম (২৫) ও ওসমানীনগরের দশহাল গ্রামের তেরা মিয়ার ছেলে উজ্জল মিয়া (৪৫)।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম এসব তথ্য জানান।


























