ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কার কোন দপ্তর ৫০ সদস্যের মন্ত্রিসভার শপথ,প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নযাত্রা সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘শহর হোক ঘরের মতো পরিচ্ছন্ন’- রেজাই রাফিন সরকার,সিলেটে ব্যতিক্রমী তরুণ সমাবেশ, দেয়াল পত্রিকায় পরিচ্ছন্ন নগরের স্বপ্ন ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে সিলেটের শফিকুর রহমান- মাদক মামলায় নাঈম ও উজ্জল কারাগারে আ.লীগ অফিসে পতাকা উত্তোলন করলেন নেতাকর্মী ২০২৬ সেশনের ছাত্রশিবির সিলেট মহানগর শাখার সেটআপ সম্পন্ন ‘নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও নিত্য পণ্য সহনীয় পর্যায়ে রাখুন’ সিলেটের সবজির বাজার উত্তাপ, লেবুর দাম চড়া

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। চেক জালিয়াতির এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার আসাদুল্লাহ সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের ছেলে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণার জন্য পাবনা-২ আসনে এনসিপির অ্যাম্বাসেডর ছিলেন।তার স্বজনরা বলেন, ‘নির্বাচনের পর রাতে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা তাদের বাসায় যায় এবং তার বাবার গায়ে রং ঢেলে দেয়। আসাদুল্লাহর গায়েও রং দেয়। এর প্রতিবাদ করলে ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীরা তার উপর আক্রমণ করে। এরপর পুরনো মামলায় তাকে হেনস্তা করার উদ্দেশ্য পুলিশ ডেকে গ্রেপ্তার করায়। আমরা তার দ্রুত মুক্তি দাবি করছি।’

এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, ‘২০২৪ সালের একটি অর্থঋণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

আপডেট সময় : ০২:১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬