ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কার কোন দপ্তর ৫০ সদস্যের মন্ত্রিসভার শপথ,প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নযাত্রা সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘শহর হোক ঘরের মতো পরিচ্ছন্ন’- রেজাই রাফিন সরকার,সিলেটে ব্যতিক্রমী তরুণ সমাবেশ, দেয়াল পত্রিকায় পরিচ্ছন্ন নগরের স্বপ্ন ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে সিলেটের শফিকুর রহমান- মাদক মামলায় নাঈম ও উজ্জল কারাগারে আ.লীগ অফিসে পতাকা উত্তোলন করলেন নেতাকর্মী ২০২৬ সেশনের ছাত্রশিবির সিলেট মহানগর শাখার সেটআপ সম্পন্ন ‘নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও নিত্য পণ্য সহনীয় পর্যায়ে রাখুন’ সিলেটের সবজির বাজার উত্তাপ, লেবুর দাম চড়া

সিলেট নির্বাচনী নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি, আশঙ্কা নেই- এসএমপি কমিশনার 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ভোটকেন্দ্রের বুথ ও ভোটকক্ষ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কোনো ধরনের আশঙ্কা নেই।

তিনি জানান, অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে এবং কয়েকদিন ধরে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন মহড়া চলছে। প্রতিটি কেন্দ্রে ১২ জন আনসার মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৪ জন এবং সাধারণ কেন্দ্রগুলোতে ৩ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

এসএমপি কমিশনার বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে ৬৬ টি মোবাইল টিম, ১২টি স্ট্রাইকিং টিম ও ২টি স্ট্যান্ডবাই টিম কাজ করবে। পাশাপাশি জিনিয়া অ্যাপের মাধ্যমে প্রতিটি কেন্দ্র থেকে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যাবে। কোনো সমস্যা দেখা দিলে অ্যাপের মাধ্যমে নিকটবর্তী মোবাইল টিম স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে ঘটনাস্থলে পৌঁছে যাবে।

তিনি আরও জানান, ছয়টি থানার আওতায় ১০টি ড্রোন সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। কোথাও অবৈধ জমায়েত বা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থানের চেষ্টা হলে আগেই তা শনাক্ত করা সম্ভব হবে।

সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা বিষয়ে কমিশনার বলেন, সংশ্লিষ্ট সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তাদের নির্ভয়ে ভোট দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কেউ ভোট দিতে বাধা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি মোবাইল টিম লিপফ্রগ পদ্ধতিতে টহল দেবে বলে জানান তিনি। এছাড়া আর্মি, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যরাও আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে।

এসএমপি কমিশনারের বলেন, দীর্ঘ সময় পর ভোটকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, তাতে জনগণ শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং একটি সুষ্ঠু, সুন্দর ও আনন্দমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট নির্বাচনী নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি, আশঙ্কা নেই- এসএমপি কমিশনার 

আপডেট সময় : ০৪:৫৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬